,

বোতলের মুখ দিয়ে ভান গগের ছবি

news-image

তাইওয়ানে একটি স্কুলের ছাত্রীরা বোতলের নানা রঙের মুখ দিয়ে ভান গগের বিখ্যাত একটি ছবি তৈরি করেছে।

‘দ্যা স্ট্যারি নাইট’ বা ‘নক্ষত্রের রাত’- এই ছবিটি তৈরি করতে এরকম ৩০ হাজার বোতলের মুখ ব্যবহার করা হয়েছে।

পুরো ছবিটি তৈরি করতে তাদের সময় লেগেছে মাত্র ৫০ মিনিট।

ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে ছাত্রীরা ছবিটির কয়েকটি আলাদা আলাদা অংশ তৈরি করে পরে সেগুলোকে একসাথে জোড়া দেওয়া হয়েছে।

তাইওয়ানের ‘ইটি টুডে’ ওয়েবসাইটকে উদ্ধৃত করে এই খবরটি দিয়েছে বিবিসি মনিটরিং।

পরো ছবিটির আকার ২০ বর্গ মিটার।

ওই স্কুলের একজন শিক্ষক, যিনি এই কাজটি তদারকি করেছেন, তিনি বলছেন, ছাত্রীরা যাতে কোনো জিনিসের রিসাইক্লিং এর ব্যাপারে সচেতন হয় এবং নিজেদের মধ্যে টিম ওয়ার্ক গড়ে ওঠে সেজন্যেই বোতলের মুখ দিয়ে এই ছবিটি পুনর্গঠন করা হয়েছে।


তিনি বলেন, যেসব ছাত্রীরা খুব অন্তর্মুখী তাদেরকেও এই কাজটি করতে গিয়ে একে অন্যের সাথে কথা বলতে হয়েছে।

গ্রীস্মকালে ওই বোতলের মুখ সংগ্রহ করতে শুরু করে স্কুলের ছাত্রীরা। কিন্তু এই কাজটি খুব একটা সহজ ছিলো না।

এটা করতে গিয়ে ছাত্রীরা তাদের পিতামাতা, ভাই বোন, বন্ধু বান্ধব ও বর্ধিত পরিবারের সদস্যদেরও সহায়তা নিয়েছে।

বোতলের মুখ সংগ্রহ ও মুখ পরিষ্কার করতে এগিয়ে এসেছে স্থানীয় লোকজনও।

বোতলের মুখ দিয়ে বিখ্যাত শিল্পী ভ্যান গগের এই ছবিটি তৈরি করতে পেরে ছাত্রীরাও খুব খুশি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর