,

স্ত্রীর চোখ তুলে নিলো পাষন্ড স্বামী

news-image

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার গাদুমিয়া গ্রামে রোববার রাতে যৌতুকের দাবিতে পাষন্ড স্বামী চামচ দিয়ে তার স্ত্রীর ডান চোখ উপড়িয়ে ফেলেছে। মূমূর্ষ অবস্থায় গৃহবধূকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পাষন্ড স্বামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।


নির্যাতীত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাদুমিয়া গ্রামের ইয়াকুব আলীর পুত্র বুলবুল আহম্মেদ (৩৫) এর সাথে চার বছর পূর্বে একই উপজেলার রান্দিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টারের মেয়ে জিন্নাত ফাতেমা রুনার (২৩) বিয়ে হয়।dorso

তাদের ঘরে রামিম আহমেদ নামে তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য স্বামীসহ পরিবারের লোকজন রুনার উপর বিভিন্ন ধরণের শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। ঘটনার দিন রোববার রাত সাড়ে ৯ টার সময় স্বামী বুলবুল স্ত্রী রুনাকে তার বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে। এসময় স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে চামচ দিয়ে  বুলবুল স্ত্রীর ডান চোখে আঘাত করে। খোঁজ পেয়ে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রুনাকে হাসপাতালে নিয়ে যায়।


এ ঘটনায় রুনার ভাই খলিলুর রহমান বাদী হয়ে ঘটনার রাতেই স্বামীসহ চার জনের নামে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৩৬ তারিখ: ২২/১১/২০১৫ইং । মামলার তদন্তকারী কর্মকর্তা ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) আবুল কালাম আজাদ জানান, গৃহবধূর চোখ উৎপাটন ঘটনায় মামলা রুজুর পর রাতেই নির্যাতনের শিকার মহিলার স্বামী বুলবুল আহম্মেদকে তার বাড়ি থেকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করেছে। এবং অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে