বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ক্রিকেটের প্রথম নারী সংগঠক

news-image

সিলেট থেকে কুমিল্লা। রয়্যালস থেকে ভিক্টোরিয়ান্স। ক্রিকেট সংগঠক পরিবারে বেড়ে ওঠা তার, ক্রিকেটের প্রতি ভালোবাসাটাও তাই ছোটবেলা থেকেই। এখন বাবার স্বপ্নগুলোকে ধারণ করে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য। তিনি আইসিসির সাবেক সভাপতি ও বর্তমান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামালের কনিষ্ঠ কন্যা ও বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে এবারের আসরের একমাত্র নারী সংগঠক, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল।

ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি দুর্বলতা ছিল নাফিসার। খেলার দিনগুলোতে আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়ানো তো দূরের কথা, স্কুল ফাঁকি দিয়ে এমনকি পরীক্ষার আগের রাতেও খেলা দেখেছেন। সঙ্গী ছিলেন বাবা। খেলোয়াড় হওয়ার ইচ্ছেও ছিল, কিন্তু নানা কারণে খেলোয়াড় হতে না পারলেও ক্রীড়া সংগঠক হওয়ার সুযোগ হাতছাড়া করেননি। সিলেট রয়্যালসের মাধ্যমে বিপিএল ক্রিকেট আসরে নাম লিখিয়েছেন। তারই সুবাদে সংগঠক হিসেবে বেশ নাম করেছেন তিনি। দুই বছর সিলেট রয়্যালসের সঙ্গে থাকার পর এবার নিজ জেলা কুমিল্লার হয়ে নতুন অধ্যায়ের সূচনা করলেন তিনি।1448199848_0
 


সবসময় চেয়েছেন বাবার পরিশ্রম ও বাবার স্বপ্নকে প্রাধান্য দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। পারিবারিক ব্যবসা দেখাশোনার পাশাপাশি নিজের ভালোবাসার জায়গা ক্রিকেট নিয়েও বেশ সিরিয়াস তিনি। আর তাই তো বিপিএলের তৃতীয় আসরে নিজ জেলা কুমিল্লাকে নিয়েই ক্রিকেট ময়দানে হাজির হয়েছেন নাফিসা।
নাফিসা কামালের বাবা মোস্তফা কামাল নিজেও একজন সফল ও দক্ষ সংগঠক। তাই নাফিসার প্রতি সবার প্রত্যাশাও বেশি। এত চাপ সামাল দিয়ে নিজেকে প্রমাণ করার কঠিন কাজটিও তিনি সামলেছেন বেশ ভালোভাবে।

1448199848_1


বাবার সঙ্গে ছোটবেলা থেকেই বিশ্বের নানা স্টেডিয়াম ঘুরে বেড়িয়েছেন। বিশ্বের বড় বড় অনেক ক্রিকেট আসরও খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তার। ক্রিকেটকে ভালোবাসতেন সবসময়। কাজ করতে চান ক্রিকেট নিয়ে। ছোটবেলা থেকেই ক্রিকেট তার নেশা। ক্রিকেট অনেকটা এখন তার পরিবারেরই অংশ।

এবার তার লক্ষ্যটাও বেশ দৃঢ়। বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চান তিনি; ক্রিকেট নিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি সামাজিক কল্যাণমূলক কাজে অংশগ্রহণ ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ফোটাতে চান নাফিসা কামাল।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা