,

বাংলাদেশকে নতুন যুদ্ধক্ষেত্র বানাতে চায় আইএস!

news-image

বাংলাদেশে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে জঙ্গি সংগঠন আইএস। এ লক্ষ্যে দেশটিতে আরো হামলার পরিকল্পনা করছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম  দ্য হিন্দু। এতে বলা হয়েছে, আইএস এর ম্যাগাজিন ‘দাবিক’ এর সাম্প্রতিক সংখ্যায় বাংলাদেশে আইএস এর বিস্তার পরিকল্পনা নিয়ে পুরো একটি অনুচ্ছেদ রয়েছে।
‘দ্য রিভাইভাল অফ জিহাদ ইন বেঙ্গল’ শীর্ষক অনুচ্ছেদটিতে বাংলাদেশে জঙ্গিবাদ ও জিহাদের ‍উত্থান নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। এছাড়া বাংলাদেশে আরও বড় ধরনের হামলার পরিকল্পনা রয়েছে বলে অনুচ্ছেদটিতে জানায় আইএস। এতে বলা হয়, ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগ সরকার যতই আইএস এর উপস্থিতির বিষয় উড়িয়ে দিক, বাংলাদেশে আইএস সক্রিয়ভাবেই রয়েছে এবং দেশটিতে আরো হামলার প্রস্তুতি নিচ্ছে তারা। এ ছাড়া বাংলাদেশে বিএনপি-জামায়াত জোটকে ধর্মভ্রষ্ট বা মুরতাদ ঘোষণা করে তারা। একটি অংশে বলা হয়, ‘বিএনপি-জামায়াত জোটের সাবেক সরকার আসলে ধর্মভ্রষ্ট। তারা ভেবেছিল, তাওহীদ ও জিহাদকে তারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবে।’


এ সময় তারা নিষিদ্ধ সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশকে (জেএমবি) প্রকৃত জিহাদী সংগঠন হিসেবে উল্লেখ করে। তারা জানায়, জেএমবিই একমাত্র সংগঠন যারা কুরআন ও সুন্নাহ মেনে চলে। এ ছাড়া গুলশানে ইতালিয়ান নাগরিক সিজার তাভেল্লা ও রংপুরে জাপানি নাগরিক হত্যাকা-ের বিষয়েও উল্লেখ করা হয় অনুচ্ছেদটিতে। আবারও এই হামলা দুটির দায়ভার স্বীকার করে তারা জানায়, সারাদেশে আতঙ্ক সৃষ্টির জন্যই পরপর হামলা দুটি করা হয়। অনুচ্ছেদে বলা হয়, ব্রিটিশদের ঔপনিবেশিকতা ও হিন্দু সংস্কৃতির আগ্রাসনে বাংলাদেশ এখন শিরক ও বিদা’তে নিমজ্জিত। শেষে বলা হয়, বাংলায় তারা সন্ত্রাসের মাধ্যমে আইএস তার বিস্তার ঘটাবে।
সূত্র: দ্য হিন্দু

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা