,

উপস্থাপনায় সেই তিন্নি

news-image

বিনোদন ডেস্ক : ২০০৪ সালে তিনি মিস বাংলাদেশ নির্বাচিত হন। পরবর্তীতে টিভি নাটকে অভিনয় থেকে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের অ্যাড করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন।

 

ছোট পর্দা ও বড় পর্দা দুটোতেই দর্শক প্রিয়তা পান। তিনি আর কেউ নন, রাতারাতি তারকা হয়ে যাওয়া শ্রাবস্তী দত্ত তিন্নি। সমালোচলকরা বলেন, নিজের তারকা খ্যাতিতেই বেসামাল হয়ে পড়েছিলেন তিন্নি! আকাশচুম্বী জনপ্রিয়তা, ছোট পর্দা হতে বড় পর্দায় প্রবেশ, নেশায় আসক্তি, হিল্লোলের সাথে ডিভোর্স… শ্রাবস্তী দত্ত তিন্নি হারিয়ে গিয়েছিলেন মিডিয়া জগৎ থেকে।

 

জীবনের ওই সব দিনগুলোকে পেছনে আবার নতুন করে শুরু করেছেন তিনি। অভিনয়ে ফেরার পর তিনি এবার উপস্থাপনায় ফিরলেন। ২০ নভেম্বর শুক্রবার তিন্নি নতুন একটি অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন।

 

খুবশিগগিরই অনুষ্ঠানটি প্রচার হবে। এছাড়াও তিন্নি এখন থেকে নিয়মিত নাটক, টেলিছবিতে অভিনয় করবেন তিনি।হারিয়ে যাওয়া তিন্নিকে ভক্তরা নিয়মিত দেখতে পাবেন বলে আশা করাই যায়।

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী