,

রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া সাকা-মুজাহিদের ক্ষমার আবেদন দেখানো যাবে না

news-image

আগের রাতের মতোই রোববার দুপুরেও আইনমন্ত্রী আনিসুল হক যুদ্ধাপরাধী সাকা-মুজাহিদের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া প্রসঙ্গে বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন, এ নিয়ে কোনো দ্বিধা-দ্বন্দ নেই।


অবশ্য গতকাল বিকেলের দিকে সাকা-মুজাহিদের ক্ষমা চাওয়ার খবর আসার পর থেকেই ওই দুই আসামির পরিবার বলে আসছিল, ক্ষমা চাওয়ার খবরটি সত্য নয়। মুজাহিদের দল জামায়াতও বলেছে মুজাহিদ ক্ষমা চাননি। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপে আইনমন্ত্রী বলেন, সাকা চৌধুরী ও মুজাহিদ দুজনে ৪৯ ধারায় আবেদনটি লিখেছেন। তার মানে কী? সেখানে বলা হয়েছে অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা।


সাকা-মুজাহিদের আবেদন দেখানো যাবে কি না- সাংবাদিকদের এমন জিজ্ঞাসায় মন্ত্রী বলেন, এই আবেদন আমরা দেখাতে পারি না। আবেদন দেখাতে গেলে রাষ্ট্রপতির অনুমোদন লাগবে। সাকা চৌধুরী ইংরেজিতে ও মুজাহিদ বাংলায় আবেদন লিখেছেন বলেও জানান মন্ত্রী। আইনমন্ত্রীর অভিযোগ, বিদেশি মদতদাতাদের খুশি করতে সাকা এবং মুজাহিদের পরিবার বিভ্রান্তি ছড়াচ্ছে। এ দুই যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকর না করতে বিদেশি কোনো চাপ ছিল কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান চাপ ছিল না। তবে কয়েকটি সংস্থা রায় যাতে না কার্যকর করা হয় সে চেষ্টা করেছে বলে জানান আনিসুল হক। মন্ত্রী বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রায়টি মানতে চায় না। সরকার দেশের সর্বোচ্চ আদালতের রায় বাস্তবায়ন করেছে। এ নিয়ে আন্তর্জাতিক মহলের কিছু করার নেই বলেও যোগ করেন মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা