বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুজাহিদ-সাকার প্রাণভিক্ষার সিদ্ধান্ত জানতে কারাগারে দুই ম্যাজিস্ট্রেট

news-image

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী  ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সিদ্ধান্ত জানতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গেছেন দুইজন ম্যাজিস্ট্রেট। শনিবার সকাল পৌনে ১০টার দিকে তারা কারাগারে প্রবেশ করেন।

কারাগার সূত্র জানায়, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে সর্বশেষ আইনি প্রক্রিয়া হিসেবে দণ্ডপ্রাপ্তরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কিনা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যই তাদের সাথে দেখা করতে গেছেন দুইজন ম্যাজিস্ট্রেট।

 ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত এই দুজন রায় পুর্নবিবেচনার যে আবেদন করেছিলেন, তা গত বুধবার আপিল বিভাগ নাকচ করে দেয়। পরে বৃহস্পতিবার বিচারকরা এই রায়ের নথিতে স্বাক্ষর করেন। এরপর আন্তর্জাতিক অপরাধ আদালত হয়ে বৃহস্পতিবার ফাঁসির দন্ডের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছে।

এরপরই কারা কর্তৃপক্ষের তরফ থেকে দুজনকে তাদের রায় পড়িয়ে শোনা হয়। পরে তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়, তারা প্রাণভিক্ষা চাইবেন কিনা। তখন এ বিষয়ে তারা কোন সিদ্ধান্ত জানাননি।

এদিকে শুক্রবার দুই দফা সাকার পরিবার ও তার আইনজীবীরা সাকা চৌধুরীর সঙ্গে দেখা করতে গিয়ে অনুমতি না পেয়ে কারাফটক থেকে ফিরে আসেন। মুজাহিদের আইনজীবীরাও তার সঙ্গে সাক্ষাত চেয়ে আবেদন করে অনুমতি পাননি। তবে সাকার পরিবার বলছে, তারা আজ আবার সাক্ষাত চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন।

এই পরিপ্রেক্ষিতে সকালে দুইজন ম্যাজিস্ট্রেট সাকা ও মুজাহিদের সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করলেন। একজন উর্ধ্বতন কারা কর্মকর্তা জানান, আজ কারা কর্তৃপক্ষের তরফ থেকে তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে তারা প্রাণভিক্ষার আবেদন করবেন কিনা।

এদিকে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, মৃত্যুদন্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুজাহিদের তরফ থেকে প্রাণভিক্ষার আবেদন করা হবে কিনা, সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এক্ষেত্রে যে প্রক্রিয়া অনুসরণ করতে হয়, সেই অনুযায়ী সব কাজ এগিয়ে নেয়া হচ্ছে। অপরদিকে এই দুটি রায় ঘোষণার আগে থেকেই ঢাকা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফেসবুক, ভাইবারসহ বিভিন্ন মেসেজিং অ্যাপ বন্ধ করে দিয়েছে সরকার।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে