,

নবীনগরে গাছের চাপায় যুবকের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গাছের নিচে চাপা পড়ে রুবেল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার সকালে নবীনগর পৌর এলাকার পূর্বপাড়া স’মিলের কাছে ট্রলার থেকে গাছ নামাতে গেলে এ ঘটনা ঘটে। রুবেল বরিশালের স্বরূপকাঠি উপজেলার বাসিন্দা। তিনি নবীনগরে একটি ট্রলারে শ্রমিকের কাজ করতেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে বরিশালের স্বরূপকাঠি এলাকা থেকে গাছের গুঁড়িবোঝাই ট্রলারটি করিমশাহ মাজার সংলগ্ন স’মিলের ঘাটে আসে।আজ শুক্রবার সকালে ট্রলার থেকে গাছের গুঁড়ি নামানোর সময় রুবেল গাছের গুঁড়ির নিচে চাপা পড়েন।পরে তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক মাঈনুল বলেন, মাথায় ও কানে আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে