,

লিভ-টুগেদার করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

news-image

প্রেম, গোপন অভিসারের পর এবার প্রিয়াঙ্কা চোপড়ার নামের পাশে যুক্ত হয়েছে আরেক গুঞ্জন। প্রিয়াঙ্কা নাকি লিভ-টুগেদার করতে যাচ্ছেন।
ঘটনাি কি সত্যি? হ্যাঁ, ঘটনা সত্যি, তবে বাস্তবে নয়। প্রিয়াঙ্কা চোপড়াকে লিভ টুগেদার করতে দেখা যাবে সেলুলয়েডের পর্দায়।
এক কবির বক্ষলগ্না হয়ে থাকতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। সেই কবির নাম শাহির লুধিয়ানভি। ১৯৮০ সালে মাত্র ৫৯ বছর বয়সে প্রয়াত এই কবির জীবনী অবলম্বনেই নির্মিত হচ্ছে চলচ্চিত্র। আর সেই কবির সঙ্গে লিভটুগেদার রত রমনীর চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া।
পাকিস্তানি বংশোদ্ভূত শাহির লুধিয়ানভি’র নামে ভারতে বদনাম রয়েছে প্রচুর। ভারতে স্থায়ী আবাসগড়া এ  কবির বিরুদ্ধে খোলামেলা প্রেম, লিভটুগেদার আর বদমেজাজী খেতাব রয়েছে। জানা যায়, লুধিয়ানভি প্রথমে প্রেম করেন বিখ্যাত লেখিকা অমৃতা প্রীতমের সঙ্গে, এরপর সুধা মালহোত্র নামে এক গায়িকার সঙ্গে দীর্ঘ দিন লিভ টুগেদার করেছেন তিনি।
লুধিয়ানভি’কে নিয়ে নির্মিত ছবির নামও নেতবিাচক। ‘গুসতাখিয়াঁ’। বাংলায় যার মানে অপরাধ।
কিংবদন্তি এই কবির চরিত্রে অভিনয় করবেন সুশান্ত সিংহ রাজপুত। সঞ্জয় লীলা বনশালী’র প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন নতুন পরিচালক আশি দুয়া।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে