,

সাকা-মুজাহিদের রিভিউ আবেদনের কপি কারাগারে

news-image

প্রধান বিচারপতিসহ চার বিচারপতির সই করা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির সাজা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের পূর্ণাঙ্গ রায়ের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার রাত ৮টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার আফতাবুজ্জামান একটি প্রাইভেট কারে করে প্রধান বিচারপতিসহ চার বিচারপতির সই করা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির সাজা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের পূর্ণাঙ্গ রায়ের কপি নিয়ে রওনা হন।

এর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাকা চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির সাজা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের পূর্ণাঙ্গ রায়ের কপিতে প্রধান বিচারপতিসহ রায় প্রদানকারী চার বিচারপতি আলাদাভাবে সই করেছেন। রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায়ের কপিতে আজ সইয়ের পরই তা প্রকাশ করা হয়। বিচারপতিদের সই করা সেই কপি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়।

সাকা চৌধুরী রিভিউয়ের পূর্ণাঙ্গ রায়ের ওই কপিটি আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা ৫০ মিনিটের দিকে আপিল বিভাগের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়। এরপর আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পূর্ণাঙ্গ রায়ের কপিটি সন্ধ্যা ছয়টা ৩৫ মিনিটের দিকে আপিল বিভাগের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়।

এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের ব্যাপারটি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুবে আলম এসব কথা বলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে