,

আইএসআইএস নামের আইডি বন্ধের জন্য ক্ষমা চেয়েছে ফেসবুক!

news-image

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের আইডি ভেবে ভুলক্রমে আইএসআইএস নামে এক ব্যক্তির আইডি বন্ধ করে দিয়েছিল ফেসবুক। অবশ্য পরে নিজেদের ভুলও বুঝতে পেরেছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম। বুধবার ওই আইডির মালিকের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চেয়েছে ফেসবুক।

বার্তা সংস্থা রয়টার্সের খবর বলা হয়, সোমবার ‘এনক্লি’ নামে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর একজন সফটওয়্যার ডেভেলপার তার ব্যক্তিগত আইডি লগ-ইন করার সময় দেখতে পান সেটি বন্ধ। পরে তিনি টুইট করে তার ব্যক্তিগত আইডি বন্ধের ব্যাপারে জানতে চান ফেসবুক কর্তৃপক্ষের কাছে। লোকটির প্রকৃত নাম ‘আইএসআইএস এনক্লি’। তিনি অভিযোগ করেন, ‘সমস্যা সমাধানে তিনি তিনবার ফেসবুক কর্তৃপক্ষের কাছে তার ব্যক্তিগত তথ্য প্রদান করেছেন। এ সময় টুইটে এনক্লি ব্যক্তিগত পাসপোর্টের একটি স্ক্রিনশট দিয়ে ফেসবুকের কাছে তার আইডির যথার্থতা প্রমাণের চেষ্টাও করেন।’

এনক্লির টুইটের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাইয়ের পর মঙ্গলবার ফেসবুক ফের তার আইডিটি চালু করে দেয়। ফেসবুকের এক মুখপাত্র বুধবার জানান, ফেসবুকে সন্ত্রাসী তৎপরতা চালানো এ্যাকাউন্ট শনাক্তের সময় ভুলক্রমে ওই এ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায়, যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি। যাচাই-বাছাই শেষে এনক্লির এ্যাকাউন্ট আবার পুনঃস্থাপন করা হয়েছে।

আইএসের আইডি বন্ধের ব্যাপারে ২৪ আগস্ট একটি অনলাইন সাক্ষরতা সংগ্রহ অভিযানের মাধ্যমে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করে ফেসবুক কর্তৃপক্ষ, যেখানে ৫৬ হাজার ৮০০’র বেশি স্বাক্ষর সংগ্রহ করা হয়। দ্য রিপোর্ট

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা