বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁসির আদেশ বহাল থাকায় সন্তোষ গণজাগরণ মঞ্চের

news-image

কাত্তরের মুক্তিযুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির আদেশ বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। একই সাথে জামায়াত ইসলামের ডাকা আজকের হরতাল প্রত্যাখ্যান করেছে এ সংগঠনটি। বুধবার বিকালে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবিলম্বে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।gobo
সমাবেশ শেষে একটি মিছিল বের করে মঞ্চের কর্মীরা। মিছিলটি শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে আবার শাহবাগে এসে শেষ হয়। এর আগে দুপুরে দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক তাদের ফাঁসির রায় বহাল রাখায় শাহবাগে আনন্দ-উল্লাস ও মিছিল করেছে গণজাগরণ মঞ্চের কর্মীরা।
 সমাবেশে ইমরান বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখায় গণজাগরণ মঞ্চের প্রত্যাশা পূরণ হয়েছে, এতে আমরা সন্তোষ প্রকাশ করছি। তাদের রায় কার্যকর হলে জাতি কলঙ্কমুক্ত হবে এবং চূড়ান্ত প্রত্যাশা পূরণ হবে দেশের সাধারণ জনগণের।’ অবিলম্বে এদের রায় কার্যকর করার জন্য এ সময় তিনি সরকারকে আহ্বান জানান।
 
তিনি বলেন, ‘একটা সময় এদের রায় কার্যকরে পদে পদে বিলম্ব করছিল সরকার। তখন সরকারের প্রতি সাধারণ জনগণ আস্থা হারিয়ে ফেলছিল। তবে আজ তাদের ফাঁসির রায় বহাল রাখায় সরকারের প্রতি কিছুটা আস্থা ফিরে এসেছে সাধারণ জনগণের। রায় কার্যকর করলে সরকারের প্রতি সাধারণ জনগণের চূড়ান্ত আস্থা ফিরে আসবে।’
 
ইমরান বলেন, ‘একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের দোসর জামায়াত-শিবির এখনোও সক্রিয় আছে। যেকোনো মুহূর্তে তারা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বিশেষ করে এই দুইজনের রায় কার্যকরকে কেন্দ্র করে। তাই আইন-শৃঙ্খলা বাহিনীকে তাদের যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রোধে বিশেষ নজর দিতে হবে।’ এ সময় তিনি বলেন, ‘জামায়াত ইসলামের ডাকা আজকের অযৌক্তিক হরতাল প্রত্যাখ্যান করছে গণজারণ মঞ্চ।’ সাথে সাথে এ হরতাল প্রত্যাখ্যান করে দেশের সাধারণ মানুষকে রাজপথে নামার আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে