বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনি প্রক্রিয়া অনুসরণ করেই ফাঁসি কার্যকর করা হবে :আইনমন্ত্রী

news-image

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ক্ষেত্রে জেল কোড প্রযোজ্য নয়। তাই ফাঁসির রায় কার্যকরে রিভিউর পূর্ণাঙ্গ রায় পাওয়ার প্রয়োজন হবে না। এর আগেই রায় কার্যকর করা সম্ভব। তিনি বলেন, সালাহউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের ক্ষেত্রে রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় না সংক্ষিপ্ত আদেশের দরকার হবে সেই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজি প্রিজনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে। গতকাল বুধবার রাতে গুলাশানে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী এসব কথা বলেন।
 
আইনমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী যেসব অপরাধ সংঘটিত হয়েছে, ওই সব অপরাধের সর্বোচ্চ পর্যায়ের হুকুমদাতাদের দুই জনের ফাঁসির রায় বহাল রেখেছে আপিল বিভাগ। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এই বিচার কাজ সম্পন্ন করেছেন। এখন বাকি আইনি প্রক্রিয়া অনুসরণ করেই ফাঁসির রায় কার্যকর করা হবে। তিনি বলেন, জেল কোড প্রযোজ্য না হলেও দুই আসামিকে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ দেয়া হবে। তবে এক্ষেত্রে সাত দিনের জন্য অপেক্ষা করতে হবে না। ইতোপূর্বে মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ শাস্তি যেভাবে কার্যকর করা হয়েছে সালাহউদ্দিন কাদের ও মুজাহিদের ক্ষেত্রেও তা অনুসরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান