,

হানিমুনে সুমাইয়া শিমু!

news-image

বিনোদন প্রতিবেদক : গত ২৮ আগস্ট বিয়ে করেছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। তাঁর স্বামী নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করছেন।

 

বিয়ের পর সুমাইয়া শিমুর জীবনে আমূল কোনো পরিবর্তন আসেনি। বিয়ের পরপরই বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। তাঁর বরও কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। তাই মধুচন্দ্রিমা হবে কি না, সেটা নিয়েই দ্বিধায় ছিলেন দুজন।

 

কিছুদিন আগে এনটিভি অনলাইনের সঙ্গে আলাপ করার সময় এমনটিই জানিয়েছিলেন সুমাইয়া শিমু। তিনি বলেছিলেন, ‘হানিমুনে কবে যাব, তা জানি না। তবে দুজনের অবসর মিললে হঠাৎ করেই চলে যাব।

 


নিজের কথা অনুসারে হঠাৎ করেই মধুচন্দ্রিমায় গেছেন সুমাইয়া শিমু ও তাঁর বর। স্বামীকে নিয়ে এখন তিনি নিউজিল্যান্ডের কুইন্সটাউনে আছেন। গতকাল সুমাইয়া শিমু নিজের ফেসবুক পেজে স্বামীর সঙ্গে কিছু সুন্দর ছবি আপলোড করে লিখেছেন, ‘কুইন্সটাউন ইন নিউজিল্যান্ড, এ পিস অব হ্যাভেন অন আর্থ।

 

সুমাইয়া শিমুর ফেসবুক পোস্ট দেখেই বোঝা যাচ্ছে, তিনি পৃথিবীতে স্বর্গের কিছুটা হলেও স্বাদ পেয়েছেন। ‌এতেই প্রমাণ হয়, মধুচন্দ্রিমায় মধুর সময় কাটাচ্ছেন সুমাইয়া শিমু। এনটিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে