,

পরমাণু বোমার পরীক্ষা চালাল আমেরিকা

news-image

পরীক্ষার সময়ের ছবি; বোমা ফেলে উড়ে যাচ্ছে জঙ্গি বিমানপরীক্ষার সময়ের ছবি; বোমা ফেলে উড়ে যাচ্ছে জঙ্গি বিমান
আমেরিকা আবারও পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে। দেশটির নেভাদা অঙ্গরাজ্যে জাতীয় পরমাণু নিরাপত্তা প্রশাসন ও বিমান বাহিনী যৌথভাবে এ পরীক্ষা সম্পন্ন করেছে। রুশ বার্তাসংস্থা ‘স্পুতনিক’ মঙ্গলবার এ তথ্য  জানিয়েছে। মার্কিন পরমাণু নিরাপত্তা প্রশাসনের ওয়েবসাইটে বলা হয়েছে, বোমাটির নাম হচ্ছে বি-সিক্সওয়ান-টুয়েলভ এবং এটি জঙ্গি বিমান ‘এফ-ফিফটিন-ই স্ট্রাইক ঈগল’ থেকে নিক্ষেপ করা হয়েছে।

usa-america-new-york-_104799_11203
আমেরিকা দাবি করেছে, এটি পরমাণু বোমা হলেও পরীক্ষার সময় তাতে কোনো উঁচু মাত্রার পরমাণু বিস্ফোরক ব্যবহার করা হয় নি।
বিশ্বব্যাপী যখন পরমাণু নিরস্ত্রীকরণের দাবি জোরদার হচ্ছে এবং আমেরিকা নিজেই অঙ্গীকার করেছে যে, তারা আর নতুন করে পরমাণু অস্ত্র তৈরি করবে না তখন ওয়াশিংটন নতুন পরমাণু বোমার পরীক্ষা চালালো। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকা ১৯৪৫ সাল থেকে এ পর্যন্ত এক হাজারের বেশি পরমাণু অস্ত্রের পরীক্ষা চলিয়েছে। যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যে মানবতার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ