,

আবারও বিয়ে করছেন অভিনেত্রী মিমো

news-image

বিনোদন প্রতিবেদক : আবারও বিয়ে করতে যাচ্ছেন ‘সুপার হিরো সুপার হিরোইন’ খ্যাত অভিনেত্রী লামিয়া মিমো। শুক্রবার গোপনেই বাগদান সম্পন্ন হলো অভিনেত্রী মিমো ও সৈয়দ শাহরিয়ার মারুফের। মারুফ একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত।

 

 

এ প্রসঙ্গে মিমো বলেন, নতুন করে জনের সঙ্গে জীবন শুরু করতে যাচ্ছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

 

 

নারায়নগঞ্জের ছেলে হলেও ঢাকায় স্থায়ী মিমোর হবু স্বামী জন। কিছু দিন আগে গুলশানের একটি ক্যাফেতে তাদের পরিচয়। এক পর্যায়ে ভালো বন্ধুত্ব হয় মিমো-জনের। কিন্তু সেটা একসময় গড়িয়েছে প্রেমের দিকে। আগামী ফেব্রুয়ারিতেই বিয়ের কাজ সম্পন্ন হবে বলে জানান মিমো।

 

 

প্রসঙ্গত, বিনোদন সাংবাদিক ও নাট্যকার এমএস রানাকে ২০১১ সালের শেষের দিকে ভালোবেসে বিয়ে করেন লামিয়া মিমো। তবে মাত্র দু’বছরের সংসার জীবনেই দাম্পত্য কলহ এবং অশান্তির কারণে সাংবাদিক স্বামীকে ডিভোর্স দেন মিমো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে