শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ঝিনাইগাতীর হাতিবান্দা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার রম্যান নাসির উদ্দিন

news-image

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  রবিবার রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জোরপূর্বক জমির ধান কেটে নেওয়া সহ স্থানীয় এক কৃষক দম্পত্তিকে হাত-পা বেঁধে মারপিটের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।serpur-char


পুলিশ জানায়, হাতিবান্ধা গ্রামের কৃষক রেজাউল করিমের ৫৩ শতাংশ রেকর্ডীয় জমি ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন জোরপূর্বক ভোগ-দখল করে আসছিল। এ নিয়ে আদালতে মামলা-মোকাদ্দমার একপর্যায়ে আদালত নাসির উদ্দিনের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে এবং রেজাউল করিমকে ওই জমির দখল বুঝিয়ে দেয়। গত ১৩ নভেম্বর শুক্রবার ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন ও তার লোকজন আদালতের নির্দেশ অমান্য করে ওই জমির পাকা ধান জোরপূর্বক কেটে নিয়ে যায়। এসময় রেজাউল করিম ও তার স্ত্রী লাভলী বেগম প্রতিবাদ করতে গেলে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন ও তার লোকজন তাদের ধরে বাড়িতে নিয়ে হাত-পা বেঁধে বেধরক মারপিট করে। খবর পেয়ে থানা পুলিশ ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনের বাড়ি থেকে ওই কৃষক দম্পতিকে উদ্ধার করে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনসহ চারজনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রবিবার রাতে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাসির উদ্দিনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারী, এলজিএসপি'র টাকা ও টিআরের চাল আত্মসাৎসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে প্রায় এক ডজন মামলা রয়েছে। গত ৪ বছরে বিভিন্ন সময় তার বিরুদ্ধে এলাকায় একাধিকবার মানববন্ধনসহ নানা প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা। ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ায় হাতিবান্দা ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারিশ ঝিনাইগাতীর হাতিবান্দা ইউপি চেয়ারম্যান নাসির উদ্দনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
 

শেরপুরে পরিত্যক্ত ভবনের ছাদ ধসে এক ব্যবসায়ী নিহত 

শেরপুর শহরের প্রাণকেন্দ্র নয়ানী বাজারে পৌরসভা কর্তৃক পরিত্যক্ত ঘোষিত কাঁচা বাজার মার্কেট ভবনের ছাদ ধসে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আকরাম হোসেন (৫৫) শহরের মীরগঞ্জ এলাকার সিরাজ বেপারীর ছেলে। তিনি পেশায় একজন মুরগী ব্যবসায়ী ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে একদল শ্রমিক শহরের নয়ানী বাজারে পৌরসভা কর্তৃক পরিত্যক্ত ঘোষিত কাঁচা বাজার মার্কেটের পরিত্যক্ত ভবনটির পশ্চিম দিকে ভাঙচুরের কাজ করছিল। এসময় আকস্মিকভাবে ওই ভবনের ছাদের একটি অংশ ব্যবসায়ী আকরাম হোসেনের মাথার ওপর ধসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে তার মৃত্যু ঘটে। রাতে ওই ব্যবসায়ীর মৃত্যু সংবাদ শহরে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।


এদিকে, দুর্ঘটনার সংবাদ পেয়ে পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান ও দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। পরে মেয়র পরিত্যক্ত ভবনটির আশপাশের সকল দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।