,

সাফল্যমণ্ডিত বছরের সমাপ্তি টানলেন গাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : শেষটা মধুর হলো না। চলতি বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে জয় পেল না টাইগাররা। তবে পুরো বছরে জুড়ে যে সাফল্য এসেছে, সে তুলনায় এ হার খুবই সামান্য।

 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে তিন উইকেটে জয় পায় জিম্বাবুয়ে।

 

চলতি বছরটি বাংলাদেশের ক্রিকেটের জন্যে স্মরণীয় হয়ে থাকবে। বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর ঘরের মাঠে টানা চার সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি জয়ের স্বাদ। সব মিলিয়ে এ বছরটা তৃপ্তির ঢেঁকুর তোলারই সময়।

 

বছরের শুরুটা বিশ্বকাপ দিয়ে। আফগানিস্তানকে হারানোর মধ্য দিয়ে বিশ্বমঞ্চ মাতানো শুরু করে বাংলাদেশ। এরপর বাঘের গর্জনে কেঁপে উঠে স্কটল্যান্ড, ইংল্যান্ড। ক্রিকেটের জনকদের হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠে। বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলেও ভাগ্যের নির্মম পরিহাসে আম্পায়ারদের ভুল সিদ্ধান্তে শেষ আটে বাংলাদেশের স্বপ্ন ভেঙে যায়।

 

 

বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করায় প্রত্যাশা বেড়ে যায় টাইগারদের কাছ থেকে। বিশ্বকাপের পরপরই পাকিস্তানকে আতিথেয়তা দেয় বাংলাদেশ। নাটকীয় পরিবর্তনের শুরুটা সেখান থেকে। পাকিস্তানকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। একই সঙ্গে টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারলেও লড়াই করে একটি ম্যাচ ড্র করে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আবির্ভাব হয় কাটারবয় মুস্তাফিজুর রহমানের।

 

পাকিস্তানের পর টাইগারদের শিকারের তালিকায় যোগ হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ের আগে বাংলাদেশ টেস্ট সিরিজও ড্র  করে।

 

ভারতের পর প্রাপ্তির খাতায় যোগ হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়। টি-টোয়েন্টি ক্রিকেটে অনভিজ্ঞ বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয়। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজও ড্র করে স্বাগতিক দল।

 

 

সব মিলিয়ে বিশ্বকাপের পর ঘরের মাঠে ক্রিকেটের তিন পরাশক্তিকে নিজেদের সামনে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ।

 

বছরের শেষ প্রান্তে জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে হারায় বাংলার দামাল ছেলেরা। ওয়ানডে সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজ ড্র করে বাংলাদেশ।

 

সাফল্যমণ্ডিতিএ বছরে ছয় টেস্টে বাংলাদেশ হেরেছে মাত্র এক টেস্ট, পাকিস্তানের বিপক্ষে।। এ ছাড়া ১৮ ওয়ানডেতে হেরেছে মাত্র পাঁচ ম্যাচে। জয় ১৩ ম্যাচে। পাঁচ টি-টোয়েন্টিতে পরাজয় তিনটিতে, জয় দুটিতে।  

 

বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে টাইগারদের দাপট ছিল দেখার মতো।টাইগারদের এই গর্জন পরবর্তী বছরগুলোতেও বিশ্বসেরা দলগুলো শুনবে সেই প্রত্যাশায় প্রহর গুনছেন ক্রিকেটপ্রেমীরা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা