,

আগামী শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ তীরে ৫ দিনের জোড় ইজতেমা শুরু হচ্ছে

news-image

টঙ্গী তুরাগ নদীর তীরে আগামী ২০ নভেম্বর থেকে বিশ্ব তাবলিগ জামাতের প্রস্তুতিমূলক ৫ দিন ব্যাপী জোড় ইজতেমা শুরু হচেছ। ২৪ নভেম্বর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে চলতি বছরের ৫ দিন ব্যাপী জোড় ইজতেমা শেষ হবে। জোড় ইজতেমায় প্রায় ১ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ও তাবলিগ অনুসারি অংশ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক কমিটি সদস্য মাওলানা গিয়াস উদ্দিন ।
তিনি আজ বাসসকে জানান, ২০১৬ সালের ৮ জানুয়ারি প্রথম দফায় টঙ্গী তুরাগ নদীর তীরে ৩ দিন ব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হবে। ১০ জানুয়ারি দুপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে। দ্বিতীয় দফায় ১৫ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বের ৩ দিনের বিশ্ব ইজতেমা ফের শুরু হয়ে ১৭ জানুয়ারি দুপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।
টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ তালুকদার আজ বাসসকে জানান, ২০ নভেম্বর থেকে টঙ্গীতে ৫ দিন ব্যাপী জোড় ইজতেমা উপলক্ষে মুসল্লীদের নিরাপত্তায় ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জোড় ইজতেমা উপলক্ষে বিশ্ব ইজতেমা মাঠ ও তার আশপাশ এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা