,

কসবায় পাহাড় কাটার দায়ে এক ব্যক্তি আটক : মাটিসহ ট্রাক জব্দ

news-image

শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাহাড় কাটার দায়ে ইউসুফ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে বৃহস্পতিবার সকালে আটক করেছেন প্রশাসন। এ সময় পাহাড়ের মাটি ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় বায়েক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মনির হোসেন বাদী হয়ে কসবা থানায় মামলা দায়ের করেছেন। 
আটক হওয়া ইউসুফ মিয়া কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ধোপাখলা গ্রামের মৃত মোহর আলী ছেলে। ইউসুফ মিয়া বর্তমানে কসবা থানা হাজতে রয়েছে। 
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে; সরকারি ও ব্যক্তি মালিকানাধীন যে কোন ধরনের পাহাড় কাটা সম্পূর্ণ নিষেধ হওয়া সত্ত্বেও ইউসুফ মিয়াসহ ৫ থেকে ৬ জন ব্যক্তি  উপজেলার কাশিরামপুর মৌজার ৫৮৫ দাগের পাহাড় রাতের আধারে কেটে সাবাড় করছেন। গতকাল বৃহস্পতিবার সকালে বায়েক ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. মনির হোসেনের নেতৃত্বে পাহাড় কাটার সময় মাটি ভর্তি একটি ট্রাক আটক করেন। এ সময় ইউসুফ মিয়াকে ও আটক করেছেন। 
থানা হাজতে থাকা ইউসুফ মিয়া বলেন; পাহাড় কাটা নিষেধ তিনি জানেন। পাহাড় কাটার স্থল থেকে তাহার বাড়ি অনেক দুরে। একদল লোক রাতের আধারে পাহাড়ের মাটি কেটে নেয়। কে কেটে নিয়েছেন তিনি জানেন না। 
সহকারী কমিশনার (ভূমি) মো. আলী আফরোজ বলেন; পাহাড় কাটা সম্পূর্ণ নিষেধ। এতে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয়। পাহাড় কাটার দায়ে ইউসুফ মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মাটি ভর্তি একটি ট্রাকও জব্দ করা হয়েছে। এ ঘটনায় বায়েক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মনির হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এজাহারটি থানায় পাঠানো হয়েছে। 

 

 

এ জাতীয় আরও খবর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী

আজ পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

১ এপ্রিল থেকে জাপানে কর্মী নিয়োগ শুরু

আগাম ভোটে উৎসাহ দিতে যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ কর্মসূচি

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ