,

ক্রিকেটার শাহাদাতের জামিন নাকচ

news-image

গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপি নির্যাতনের মামলায় আটক ক্রিকেটার শাহাদাত হোসেনের জামিন আবেদন আবারো নাকচ করলেন মহানগর দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের
বিচারক কামরুল হোসেন মোল্লা শুনানি করে শাহাদাতের জামিন আবেদন নাকচ করে দেন।
শাহাদাতের পক্ষে তাঁর আইনজীবী ঢাকা বারের সাবেক প্রেসিডেন্ট কাজী নজিবুল্লাহ হিরু জামিন চেয়ে শুনানি করেন।
এর আগে গত ১৩ অক্টোবর তিন দিনের রিমান্ড শেষে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম।
গত ৬ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় মিরপুরের কালশী রোডসংলগ্ন সাংবাদিক প্লটের ফটক থেকে ১১ বছর বয়সী মাহফুজা আক্তার হ্যাপিকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। শিশুটির গায়ে একাধিক আঘাতের চিহ্ন ও চোখ ফোলা ছিল।
শিশুটির অভিযোগ, সে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় কাজ করত। শাহাদাত ও তাঁর পরিবারের লোকজন তার ওপর নির্যাতন করেছে। হ্যাপি আরো জানায়, নির্যাতনের কারণে সে ওই বাসা থেকে পালিয়েছে।
৬ সেপ্টেম্বর রাতেই সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
 
এর আগে মিরপুর মডেল থানায় ক্রিকেটার শাহাদাত তাঁর বাসার গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না মর্মে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
 
এদিকে, পুলিশ হ্যাপিকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে। ওই ঘটনার পর থেকে শাহাদাত ও তাঁর স্ত্রী পলাতক ছিলেন। শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগ ফয়সালা না হওয়া পর্যন্ত শাহাদাতকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক বহিষ্কার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
 
শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় গত ৩ অক্টোবর রাতে রাজধানীর মালিবাগের পাবনা গলির বাড়ি থেকে শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান নৃত্যকে গ্রেপ্তার করে পুলিশ। এর দুদিন পর ৫ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন শাহাদাত।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা