,

সরাইলে ৪ জুয়ারিসহ গ্রেপ্তার-৫

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে ৪ জুয়ারি ও নারী নির্যাতনের অভিযোগে গোলাপ মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার নোয়াগাঁও গ্রামে অভিমান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার পর স্ত্রীর নারী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত গোলাপ মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় গোলাপ মিয়ার একটি ঘরের জুয়ার আসর থেকে হাতেনাতে ৪ জুয়ারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ৪ জুয়ারি হলো- ফরিদ মিয়ার ছেলে শরিফ মিয়া (৩২), নান্নু মৈশানের ছেলে বাক্কি মিয়া (৩০), মিরিছদ আলীর ছেলে মোশারফ (৩০) ও ছেলু মিয়ার ছেলে লোকমান মিয়া (২৫)। গতকাল তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।

সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আলী আরশাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে