,

ব্রাহ্মণবাড়িয়ায় ফেনসিডিলসহ ভুয়া সাংবাদিক আটক

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় ফেনসিডিলসহ হাছান রাজিব (২৮) নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় শিশু মিয়া (৩৪) নামে রাজিবের আরেক সহযোগীকেও আটক করে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, গতকাল বুধবার রাতে সদর থানা পুলিশের একটি টহল দল রামরাইল বাজারের সামনে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয়। এ সময় পুলিশ মোটরসাইকেলে তল্লাশি করতে চাইলে রাজিব নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে কর্তব্যরত পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করে। এ সুযোগে মোটরসাইকেল থেকে একজন দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ রাজিব ও শিশু মিয়াকে পাঁচ বোতল ফেনসিডিলসহ আটক করে থানায় নিয়ে আসে। তিনি আরও জানান, আটক রাজিবের কাছ থেকে ‘সাপ্তাহিক ইশরাক’ নামে ব্রাহ্মণাবড়িয়ার স্থানীয় একটি পত্রিকার ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা