,

ওজন কমাতে সাহায্য করবে যে ৭টি ফল

news-image

ডায়েট করছেন? দিনের বেশিরভাগ সময় ফল এবং সবজি খেয়ে থাকতে হচ্ছে? কোন ফলগুলো খাচ্ছেন ওজন কমানোর জন্য? ফলে চিনি থাকার কারণে বেশি ফল খেলে তা শরীরে মেদ জমিয়ে থাকে। কিন্তু কিছু ফল আছে যা শরীরের মেদ কাটতে সাহায্য করে। এই ফলগুলো আপনার প্রতিদিনকার ডায়েট চার্টে রাখলে এটি আপনার ওজন কমিয়ে দেবে সহজেই। এমন কিছু ফলের কথা জানা যায়।
১। আপেল
বহুল প্রচলিত একটি কথা ‘প্রতিদিন একটি আপেল আর ডাক্তারকে রাখুন দূরে’। আপেল শুধু রোগ প্রতিরোধ করে না, এটি আপনার মেদ কমাতেও সাহায্য করে থাকে। আপেলে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা আপনার পেটকে ভরিয়ে দেয়। আর পানি থাকার কারণে এটি শরীরে মেদও জমতে দেয় না। তাই ডায়েটের সময় খেতে পারেন ইচ্ছামত আপেল।
২। কলা
কলা নিয়ে অনেকেরই ভ্রান্ত ধারণা রয়েছে। অনেকই মনে করেন কলা খেলে নাকি মোটা হয়ে যায়। আপনি প্রতিদিন ছোট দুটি বা বড় একটি কলা খেতে পারেন, এটি আপনাকে মোটা করবে না। কলাতে রয়েছে পটাশিয়াম, ভাইবার, ভিটামিন বি৬ যা আপনার মেটাবলিজমকে বৃদ্ধি করে থাকে ৩০ বছর বয়সের পর।
৩। স্ট্রবেরি
এক কাপ স্ট্রবেরিতে ৫০ গ্রাম ক্যলরি, ৭ গ্রাম চিনি এবং ৩ গ্রাম ফাইবার আছে। এতে চিনির পরিমাণ কম এবং ক্যালরির পরিমাণ বেশি থাকায় এটি ওজন কমিয়ে শরীরের পুষ্টি যোগিয়ে থাকে।
৪। জাম্বুরা
খুব পরিচিত এবং সহজলভ্য একটি ফল হল জাম্বুরা। গবেষণায় দেখা গেছে প্রতিদিন খাওয়ার আগে জাম্বুরা খেলে এটি আপনার শরীরের ৩৭ গ্রাম পর্যন্ত ক্যালরি কমিয়ে থাকতে পারে।
৫। টমেটো
টমেটো ক্যান্সার প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ওজন কমাতে সাহায্য করে থাকে। এতে ভিটামিন সি এবং ক্যারাটিন নামক উপাদান আছে যা দেহের মেদ কাটতে সাহায্য করে।
৬। লেবু
ওজন কমাতে লেবুর ভূমিকা সম্পর্কে আমাদের সবার জানা। এক গ্লাস আপ্নিতে লেবুর রস, ১ টেবিল চামচ মধু এবং ১/২ চা চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে পান করুন। এটি আপনার পেটের মেদ কেটে ওজন কমাতে সাহায্য করে।
৭।  অ্যাভোকাডো
অ্যাভোকোডাতে ওমেগা ৯ ফ্যাটি এসিড আছে, যা শরীরের মেদকে শক্তিতে রূপান্তরিত করে। এবং মেটাবলিজম বৃদ্ধি করে শরীরের মেদ কমিয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে