,

জাতীয় পতাকার মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয় : প্রধানমন্ত্রী

news-image

জাতীয় পতাকার মর্যাদা যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, সব সময় যেন পতাকা সমুন্নত থাকে- এমন নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে বগুড়া সেনানিবাসে ১২ ল্যান্সারকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) দেওয়ার অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা প্রদান করেন।pm (13) এ সময় তিনি বলেন, আমাদের জাতীয় পতাকার মর্যাদা সমুন্নত রাখতে হবে। কখনো যেন এই পতাকার মর্যদা ক্ষুণ্ণ না হয়, সব সময় শক্ত ও সমুন্নত থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এর আগে, এদিন সকাল সোয়া ১০টায় একদিনের সরকারি সফরে বগুড়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি দুই মেয়াদে প্রধানমন্ত্রী হবার পর এটিই তার প্রথম সফর। এ ছাড়াও দুপুর আড়াইটায় তিনি স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। জনসভা শেষে বিকেল সোয়া ৪টায় তিনি ঢাকার উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে বগুড়া শহরকে। বিশেষ করে মাঝিড়া সেনানিবাস থেকে আলতাফুন্নেছা খেলার মাঠ পর্যন্ত সড়কপথে প্রধানমন্ত্রীর যাতায়াতের রাস্তাকে সর্বোচ্চ নিরাপদ রাখতে কঠোর নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে