,

টাঙ্গাইলে ছাত্রদলের আধাবেলা হরতাল চলছে

news-image

টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদকে গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্রদলের আধাবেলা হরতাল চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এ হরতাল শুরু হয়েছে। চলবে দুপুর ১২টা পর্যন্ত। হরতালের পক্ষে কোনো পিকেটিং বা মিছিল-সমাবেশ করতে দেখা যায়নি। এদিকে হরতাল উপলক্ষে শহরে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ থাকলেও অটোরিক্সা, সিএনজিসহ যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। তবে দুরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে গোয়েন্দা পুলিশ জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদকে গ্রেপ্তার করে। পরে গাড়ি পোড়ানো মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়। এরই প্রতিবাদে জেলা ছাত্রদল শহরে আধাবেলা হরতালের আহ্বান করে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা