,

সিরিয়া সংকট সমাধানে রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান

news-image

সিরিয়ার সংকট সমাধানে রাশিয়ার দেওয়া একটি খসড়া প্রস্তাব বাতিল করে দিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতারা ও উপসাগরীয় বিশ্লেষকরা। বুধবার তারা প্রস্তাবটি প্রত্যাখ্যান করে অভিযোগ করেছেন, মস্কোর উদ্দেশ্য প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় ধরে রেখে বিরোধী কণ্ঠস্বরগুলো চাপা দেওয়া। অন্যদিকে রুশ প্রস্তাবের কোনো উল্লেখ না করে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ক্ষমতা থেকে আসাদের অপসারণ শান্তিপূর্ণভাবে সম্ভব না হলে, সামরিকভাবে সম্পন্ন করা হবে। রাশিয়ার খসড়া প্রস্তাবটি মঙ্গলবার দেখার কথা জানিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, দামেস্ক ও অনির্দিষ্ট বিরোধীপক্ষগুলো ১৮ মাসের একটি সংস্কার প্রক্রিয়া শেষে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যদিয়ে এই সমস্যার সমাধানে সম্মত হোক এমনটাই চায় রাশিয়া।

আগাম ওই প্রেসিডেন্ট নির্বাচনে আসাদের অংশগ্রহণের বিষয়টি বাতিল করা হয়নি। আসাদের সামনে এই সুযোগ খোলা রেখে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে দাবি করেছেন তার বিরোধীরা। পশ্চিমাসমর্থিত সিরিয়ার জাতীয় জোটের সদস্য মোনজের আকবিক রয়টার্সকে বলেন, সিরিয়ার জনগণ আসাদের একনায়কতন্ত্র কখনো মেনে নেবে না, অন্য কোনো পন্থায় একই জিনিসের পুনরাবৃত্তি করলেও তারা মেনে নেবে না।

জেনেভা থেকে যে খেলা রুশরা খেলে আসছে সেই একই খেলা খেলার চেষ্টা করছে তারা। জেনেভা-র কথা উল্লেখ করে তিনি ২০১৪ সালে জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত সিরিয়ার শান্তি আলোচনার দিকে ইঙ্গিত করেছেন। ওই আলোচনা ব্যর্থ হয়েছিল। তবে ভিয়েনায় চলমান সিরিয়া বিষয়ে আন্তর্জাতিক শান্তি আলোচনার দ্বিতীয় পর্বের আগে এ ধরনের কোনো খসড়া প্রস্তাব তৈরির করার কথা অস্বীকার করেছে রাশিয়া। প্রায় পাঁচ বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। এই পুরোটা সময়জুড়ে ইরান ও রাশিয়া প্রেসিডেন্ট আসাদের প্র্রধান মিত্র হিসেবে তার পাশে দাঁড়িয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা