বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মা বাবা হত্যা মামলায় মেয়ে ঐশীর ফাঁসির আদেশ

news-image

পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাঁদের মেয়ে ঐশী রহমানকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
এছাড়া একই মামলায় আসামি আসাদুজ্জামান জনিকে দু’বছরের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও একমাস কারাদ- ভোগ করতে হবে। অপর আসামি মিজানুর রহমান রনি খালাস পেয়েছেন।
বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ এ রায় দেন।
রায়ের আগে ঐশীর আইনজীবী মাহবুব হাসান রানা আরো বলেছিলেন, ঐশী এ মামলায় খালাস পাবেন। কেননা ঐশী যে প্রাপ্তবয়স্ক তা সরকার পক্ষ প্রমাণ করতে পারেনি। আর ঘটনার দিন সে মাদকাসক্ত ছিল। সে ‘মাদকাসক্ত ছিল না’ সরকার পক্ষ এটিও প্রমাণ করতে পারেনি। এ ছাড়া ঐশী যে হত্যা করেছে কোনো সাক্ষী জবানবন্দি দিয়ে এমন ধরনের তথ্য প্রমাণ করতে সক্ষম হননি। এমনকি বাদীও মামলার এজাহারে ঐশীর বিরুদ্ধে কোনো কথা বলেননি।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমানের সহকারী আইনজীবী ফয়সাল ভূঁইয়া অনি বলেন, ‘এ মামলায় ঐশীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি। ঐশীর বয়স ১৯ বছর তাও প্রমাণিত হয়েছে এবং ঘটনার দিন সে মাদকাসক্ত ছিল না। এ ছাড়া মামলার অন্যতম আসামি কাজের মেয়ে সুমিও জবানবন্দি দিয়ে বলেছে, ঐশীই তাঁর মা-বাবাকে ছুরি দিয়ে হত্যা করেছে।’
ফয়সাল ভূঁইয়া অনি আরো বলেন, ‘আমরা ঐশীসহ সবার মৃত্যুদ-াদেশ প্রত্যাশা করছি।’ ঐশী ছাড়া মামলার অন্য আসামিরা হলেন ঐশীর বন্ধু আসাদুজ্জামান জনি ও আরেক বন্ধু মিজানুর রহমান রনি। রনি এ মামলায় জামিনে থাকলেও বিচারক আজ তাঁর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অন্যদিকে জনি শুরু থেকেই কারাগারে আটক রয়েছেন।
এ মামলায় বিভিন্ন সময়ে ৪৯ জন সাক্ষীর মধ্যে ৩৯ জন আদালতে সাক্ষ্য দেন। ২০১৪ সালের ৯ মার্চ ঐশীকে প্রধান আসামি করে আরো দুজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আবুল খায়ের।
পরবর্তী সময়ে গত বছরের ৩০ নভেম্বর ঢাকার তিন নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম সাজেদুর রহমান তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ মামলায় অভিযোগপত্রের ৪৯ জন সাক্ষীর মধ্যে ৩৭ জনের সাক্ষ্য গ্রহণে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (রাজনৈতিক শাখা) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ছোট ভাই মো. মশিউর রহমান রুবেল পল্টন থানায় হত্যা মামলা করেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান