,

কসবা সীমান্তে হুইস্কি ও গাঁজা জব্দ

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮১ বোতল হুইস্কি ও ১২ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আজ মঙ্গলবার সকালে ও দুপুরে উপজেলার মাদলা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, সকাল ১০ টার দিকে মাদলা বিওপির কমান্ডার ল্যান্স নায়েক হাসিবুল ইসলামের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা মাদলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮১ বোতল হুইস্কি জব্দ করেন।
পরে দুপুর ১টার দিকে চন্ডিদার বিওপির টহল কমান্ডার মজিবুর রহমানের নেতৃত্বে অভিযানে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।
বিজিবি ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম সাংবাদিকদের  এ তথ্য জানান।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা