,

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চোরাই মোটরসাইকেল সহ দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হল মো. আব্দুর রহমান পিতা মৃত মিজানুর রহমান ও মোশারফ হোসেন ওরফে রুপচান মিয়া পিতা মৃত কেরামত আলী। গ্রেপ্তারকৃতদের বাড়ি নরসিংদী এলাকার নবীপুর পশ্চিম পাড়ায়।
মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সোহাগপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নরসিংদীর রায়পুরা থেকে চুরি হওয়া একটি লাল রংয়ের পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মোটরসাইকেলটিকে সন্দেহ হলে এর কাগজপত্র দেখাতে বলা হয় আরোহীদের। তারা কাগজপত্র দেখাতে না পারায় সাইকেল সহ দুইজনকে আশুগঞ্জ থানায় নিয়ে আসা হয়। থানায় এনে জিজ্ঞাসাবাদে তারা এই মোটরসাইকেলটি নরসিংদীর রায়পুরা এলাকা থেকে চুরি করে এনেছে বলে স্বীকার করেছেন। পরে রায়পুরা থানায় কথা বলে জানা যায় এই দুই জনের বিরুদ্ধে রায়পুরা থানায় মোটরসাইকেল চুরি করার অপরাধে মামলা রয়েছে। 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে