,

গোলাপি ঠোঁট ফিরিয়ে আনার উপায়

news-image

কথায় আছে কমলা কোয়ার মতো ঠোঁট। সুন্দর গোলাপি ঠোঁট চেহারায় নিয়ে আসে আলাদা চমক। তবে ঠোঁট ফাটা, ক্লান্তির ফলে গোলাপি ঠোঁট আজ কোথায়? ঠোঁটে কালো ছোপ পড়ে থাকলে একটু যত্ন নিন। ফিরিয়ে আনুন গোলাপি ঠোঁট।

১. ঠোঁটের রং ধরে রাখতে এক্সফোলিয়েট করা জরুরি। আঙুলের ডগা হালকা জলে ভিজিয়ে নিন। ভেজা আঙুলে চিনি নিয়ে আলতো করে ঠোঁটে ঘষুন। পানি দিয়ে ধুয়ে লিপ বাম লাগিয়ে নিন। সপ্তাহে অন্তত দু’বার করুন।

২. প্রতি রাতে ঘুমানোর সময় অবশ্যই লিপ বাম লাগিয়ে শোবেন। এতে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকবে।

৩. বাচ্চাদের দাঁত মাজার নরম ব্রিসলের টুথব্রাশে টুথপেস্ট লাগিয়ে হলকা করে ঘষুন। এতে ঠোঁটে গোলাপি ও ফোলা ভাব আসবে। জোরে একেবারেই ঘষবেন না।

৪. এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ চিনি ও এক টেবিল চামচ অলিভ অয়েলের মিশ্রণ তৈরি করে রাখুন। এই মিশ্রণ ঠোঁটে আলতো করে ঘষতে থাকুন। কিছুক্ষণ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ঠোঁট ময়শ্চারাইজ করার জন্য এটা খুব ভাল।

৫. ভিটামিন ই ক্যাপসুল  শুতে যাওয়ার আগে সারা ঠোঁটে লাগিয়ে নিন। এতে ঠোঁট নরম হবে।

৬. রোদে পুড়েও ঠোঁটে কাল ছোপ পড়তে পারে। বাইরে বেরনোর আগে তাই এসপিএফ ১৫ যুক্ত কোনও লিপ বাম লাগিয়ে নিন। তা ছাড়া অ্যালয়ভেরা জেল লাগিয়েও বাইরে বেরোতে পারেন। ধুলো, ময়লা থেকে রক্ষা করতে অ্যালয়ভেরা জেল খুব ভাল কাজ করে।

৭. লাল রঙের সবজি বা ফল খেলেও ত্বকের গোলাপি ভাব বজায় থাকে। টমেটো, স্ট্রবেরি জাতীয় ফল খেতে পারেন।

৮. ঠোঁটের শুষ্ক ভাব কাটাতে প্রচুর পরিমানের পানি ও ভিটামিন সি যুক্ত ফলের রস খান।

৯. চা, কফি খাওয়া কমালেও ঠোঁটের রং ধরে রাখা যাবে।

১০. যদি আপনার ঠোঁট কামড়ানো অভ্যাস থাকে তাহলে অবিলম্বে সেই অভ্যাস ত্যাগ করুন। এতে ঠোঁট শুষ্ক হয়ে যায়। ঠোঁট কামড়ানোর অভ্যাস কাটাতে মুখে চিউইং গাম রাখতে পারেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা