বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশির সমস্যা এড়াতে কী করবেন?

news-image

কাশি হলে আমরা তা বেশিরভাগ সময় অবহেলা করি। বেশিরভাগ সময় অবহেলার কারণেই তা ক্রনিক হয়ে যায়। অনেক সময় আমরা আবার ঘরোয়া টোটকা প্রয়োগ করি কাশি সারাতে। ফলে কাশি আরো বেড়ে যায়। আমরা কিছু সহজ টিপস দিচ্ছি‚ এগুলো মেনে চলুন দেখবেন কাশি অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।

১) ঠান্ডা খাবার এড়িয়ে চলুন : সমীক্ষা করে জানা গেছে বেশিরভাগ ঠান্ডা লাগার রুগীরা আইসক্রিম বা ঠান্ডা পানীয় খাবার ফলে কাশি বাঁধিয়েছ। যদিও এখনো জানা যায় নি ঠান্ডা খাবার খেলে কীভাবে কাশি বেড়ে যায়। কিন্তু তা হলেও যতদিন না সম্পূর্ণ ঠিক হচ্ছেন ততদিন ঠান্ডা খাবার এড়িয়ে চলুন। অবশ্য অনেক ডাক্তার মনে করেন ঠান্ডা খাবার বা পানীয় ফুসফুসের বাইরের স্তরকে খুব তাড়াতাড়ি শুষ্ক করে দেয়‚ ফলে সহজেই ইনফেকশন বেড়ে যায়।

২) বিছানায় এক দিকে ফিরে শোয়ার চেষ্টা করুন : রাতে সঠিক ভাবে শোয়াও খুব দরকারী। একেবারে বিছানার সঙ্গে পিঠ ঠেকিয়ে সোজা হয়ে শুলে কিন্তু কাশি বেড়ে যাবে। আসলে এইভাবে শোয়ার ফলে সারাদিনের জমা হওয়া কফ আর সর্দি গলায় গিয়ে জমা হয় ফলে কাশি আরো বেড়ে যায়। তাই কাশি হলে এক দিকে পাশ ফিরে ঘুমোনোর চেষ্টা করুন।

৩) ভাজা খাবার এড়িয়ে চলুন : ভাজা খাবার থেকে অ্যাক্রোলিন নামের  এক রকমের পদার্থ বেরোয়। এই পদার্থ কাশি এবং গলা খুশখুশ বাড়িয়ে দেয়। তাই কাশি হলে ভাজা খাবার এড়িয়ে চলুন।

৪) ধূমপান এড়িয়ে চলুন : ধুম্রপানকে ব্রাঙ্কাইটিস কাশি হওয়ার একটা কারণ মানা হয়। এই সময় সিগারেট খেলে গলা খুশখুশ বেড়ে যায়। এবং কাশি ঠিক হতেও সময় লাগে অনেক বেশি। এছাড়া ক্যানসার হওয়ার রিস্কও বেড়ে যায় অনেকটা। একই সঙ্গে আপনার বাড়িতে যদি আপনার সামনে কেউ নিয়মিত সিগারেট খায় সেটাও সমান ক্ষতিকারক।

৫) ক্যাফেনেটেড বেভারেজের থেকে দূরে থাকুন : কাশি হলে ক্যাফেন একেবারে এড়িয়ে চলা উচিত। বিশেষত ওই ব্যক্তিদের যাদের অ্যাসিডিটির কারণে কাশি হয় তাদের ক্যাফেন না খাওয়াই উচিত। যদিও গরম কফি খেলে কিছুক্ষণের জন্য হয়তো আরাম পাবেন।্য কিন্তু পরে আরো বেশি করে কাশি হবে।

৬) অতিরিক্ত খাটাখাটনি করবেন না : কাশি হলে কেউ ছুটি নিয়ে বাড়িতে বসে থাকে না ঠিকই। কিন্তু কাশি হলে অতিরিক্ত খাটাখাটনি না করাই ভালো। কাশি হওয়া মনে আপনার শরীরে নিশ্চই কিছু গণ্ডগোল হয়েছে। তাই যতটা পারবেন এই সময় রেস্ট নিন এবং আপনার ইমিউন সিস্টেমকে ঠিক হওয়ার সময় দিন্য।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান