,

হুমায়ূন আহমেদের অনুপস্থিতি সবসময় অনুভব করি

news-image

মেহের আফরোজ শাওন। নির্মাতা ও অভিনেত্রী। এবারই প্রথম চলচ্চিত্র নির্মাণ করছেন তিনি। আজ রাতে বাংলাভিশনে প্রচারিত 'আমার আমি'র এবারের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন তিনি। কথা বলেছেন তিনি-শুনলাম 'কৃষ্ণপক্ষ' ছবির ওয়েবসাইট করছেন?   
ঠিকই শুনেছেন। আসছে ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে ছবির নামে একটি ওয়েবসাইট উদ্বোধন করা হবে। যেখানে থাকবে ছবি নির্মাণের পেছনের নানা ঘটনার কথা। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে কাজটি শুরু করেছি। এ ছাড়া ওইদিন নতুন কিছু করার পরিকল্পনা রয়েছে। আগামী ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে এবারের পরিকল্পনা কী?


শুধু ১৩ নভেম্বরই নয়, তার অনুপস্থিতি আমি সবসময় অনুভব করি। আর হুমায়ূন আহমেদ আমার অস্তিত্বের নাম। এবারের জন্মদিনে ছেলেদের নিয়ে বাসায় কেক কাটব। দিনে নুহাশ পল্লীতেও নানা আয়োজন থাকছে। হুমায়ূন আহমেদের গল্প কিংবা উপন্যাস নিয়ে কাজের ক্ষেত্রে চাপ অনুভব করেন? হুমায়ূন আহমেদের গল্প নিয়ে কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ চিত্রনাট্য। নিজের চিত্রনাট্য নিয়ে একমাত্র হুমায়ূন আহমেদই ভালো কাজ করেছেন। তার গল্প-উপন্যাসের প্রতিটি বিষয় সবার কাছে এত পরিচিত, সেখানে কারও কোনো কিছু করার সুযোগ থাকে না। 'কৃষ্ণপক্ষ' ক্ষেত্রে সেটা আমার খুব কষ্ট লেগেছে। কারণ তিনি 'কৃষ্ণপক্ষ'র চিত্রনাট্য করে যাননি। 


ছবির অরু কেমন করেছে?
মাহিকে অরুর ভূমিকায় নেওয়ার আগে আমার খুব টেনশন ছিল। মাহির বয়স কম। এখনকার কমবয়সী মেয়েরা একটু বেশি ছটফটে। কিন্তু ও যখন শুটিং শুরু করল, তখন দেখলাম সে যেন অরুর মধ্যে একেবারে ডুবে গেছে। আমি যেভাবে চেয়েছি ও সেভাবেই কাজটি করেছে।  এই চরিত্রে আপনি অভিনয় করতে চেয়েছিলেন? ১৯৯৯ সালে যখন 'শ্রাবণ মেঘের দিন' ছবির শুটিং করি, ওই সময়ের কথা, তখন আমার আর মাহফুজ ভাইয়ের স্বপ্ন ছিল 'কৃষ্ণপক্ষ' নিয়ে একদিন সিনেমা হবে। তখন এসএসসি পরীক্ষা দিয়েছি। তখন নানা স্বপ্ন দেখতাম। আর ইচ্ছা করে সেগুলো হুমায়ূন আহমেদের সামনে বলতাম। তিনিও বলতেন, 'ঠিক আছে। কখনও যদি কৃষ্ণপক্ষ নিয়ে সিনেমা তৈরি করি তাহলে তোমরাই কাজ করবে।'
আমার আমিতে কী নিয়ে আলোচনা করেছেন? এই অনুষ্ঠানে হুমায়ূন আহমেদ, কৃষ্ণপক্ষ নিয়েই বেশি আলোচনা হয়েছে। পাশাপাশি আমার এখনকার নানা ব্যস্ততা নিয়েও কথা বলেছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে