,

অপরাধী ধরতে সৌদি আরবে পর্নো টোপ!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের ধর্মীয় পুলিশের বিরুদ্ধে সাইবার অপরাধে সন্দেহভাজন ব্যক্তিদের ধরতে টোপ হিসেবে পর্নোগ্রাফি ব্যবহারের অভিযোগ উঠেছে। দেশটির অন্যতম প্রভাবশালী পত্রিকা ‘মক্কাহ’ এ অভিযোগ করেছে।

পত্রিকাটির বরাত দিয়ে আল-আরাবিয়া নিউজ জানিয়েছে, সাইবার অপরাধে সন্দেহভাজনদের লোভ দেখাতে ধর্মরক্ষা ও পাপ প্রতিরোধ কমিটি (কমিটি ফর প্রটেকশন অব ভার্চ্যু অ্যান্ড প্রিভেনশন অব ভাইস) অশ্লীল ছবি ব্যবহার করছে। কমিটি ধর্মীয় পুলিশ নামেও পরিচিত।সৌদি আরবের আসির প্রদেশের তদন্ত ও বিচার ব্যুরো ধর্মীয় পুলিশকে টোপ হিসেবে অশ্লীল ছবি ব্যবহার বন্ধ করতে বলেছে।গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনরা তদন্ত ব্যুরোকে বলেছে, অনলাইনে কথোপকথন তারা প্রথমে শুরু করেনি। অপরিচিতদের প্ররোচণাতেই তারা কথোপকথন শুরু করেন। অপরিচিতরা তাদের অশ্লীল ছবি পাঠিয়েছে এবং দেখা করতে বলেছে। যখন তারা দেখা করতে যায়, তখন তাদের গ্রেপ্তার করা হয়।

সন্দেহভাজন ওই ব্যক্তিরা জানায়, যারা গ্রেপ্তার করেছে তারা ধর্মীয় পুলিশ ছিল, কোনো বেসামরিক নাগরিক ছিল না। অশ্লীল ছবি কোথা থেকে পাঠানো হয়েছে সেটা পুলিশই জানে।

তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ধর্মীয় পুলিশ। এর মুখপাত্র তারকি আল-শালিল বলেছেন, ‘আমরা সব অপরাধমূলক কর্মকাণ্ডের মোকাবিলা ফৌজদারি আইন ও বিধি অনুযায়ী করে থাকি।’

মক্কাহ পত্রিকায় খবর প্রকাশের পর এক বিবৃতিতে শালিল আরো বলেন, সন্দেহভাজন অপরাধীদের ধরতে ধর্মীয় পুলিশ কখনো অন্যের সাইটের তথ্য জোগাড়ে কোনো সফটওয়্যার ব্যবহার করেনি।ক্ষমতার অপব্যবহার এবং আলেমদের নিয়ে মিথ্যে খবর প্রকাশের অভিযোগে মক্কাহ ও মারসাদ পত্রিকার বিরুদ্ধে মামলা করেছে ধর্মীয় পুলিশ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ