সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাতের হামলায় ট্রাফিক পুলিশ ও সাংবাদিক সহ আহত ৫

news-image

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুরে ডাকাতের হামলায় ট্রাফিক পুলিশ, সাংবাদিক ও ব্যবসায়ী সহ ৫ জন আহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে মাধবপুরের আদাউর এলাকায় এই ঘটনা ঘটে। ডাকাতের হামলায় আহতরা হল, ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত ট্রাফিক পুলিশ পরিদর্শক মো বায়েজিদ, এটিএন নিউজের পূর্বাঞ্চলিয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য ও ব্যবসায়ী মো. আামিন। এসময় ডাকাতরা বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।
আহত সাংবাদিক পীযূষ কান্তি আচার্য জানান, রাতে মাধবপুরের একটি মাজার থেকে একটি ধর্মীয় অনুষ্ঠান শেষ করে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে তাদের মাইক্রোবাসটি আদাউর এলাকায় পৌছলে ১৫/১৬ জনের একটি ডাকাতদল তাদের মাইক্রোবাসের গতিরোধ করে। একপর্যায়ে ডাকাতরা তাদের মাইক্রোবাসে হামলা চালিয়ে তাদেরকে মারধর শুর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। পরে ডাকাতরা তাদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা সহ প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনার খর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদেরকে উদ্ধার কওে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা