,

হাঁটুর ওপর কাপড় উঠে গেলে অজু ভেঙে যাবে কি

news-image

সমাজের মানুষরা বলে থাকে, অজু করার পর কোনোভাবে হাঁটু খুলে অর্থাৎ হাঁটুর উপর কাপড় উঠে গেলে অজু ভেঙে যায়। তেমনি পা ধোয়ার সময় যদি হাঁটু খুলে যায় তাহলেও যতটুকু অজু করা হয়েছে তা ভেঙে যাবে এবং আবার শুরু থেকে অজু করতে হবে। এ কারণে অনেককে নতুন করে অজু করতেও দেখা যায়। এ ব্যাপারে শরীয়তের জবাব হলো, হাঁটু খুলে গেলে বা হাঁটুর উপর কাপড় উঠলে অজু ভাঙবে না। সমাজে প্রচলিত এই ধারণাটি সঠিক নয়।
তবে হ্যাঁ হাঁটু সতরের অন্তর্ভুক্ত এবং তা ঢেকে রাখা জুরুরি। পা ধোয়ার সময় সতর্কতার সঙ্গে ধোয়া উচিত। কোনোভাবেই হাঁটুর উপর কাপড় উঠানো উচিত নয়। কিন্তু এ কথা সঠিক নয়, হাঁটুর উপর কাপড় উঠে গেলে অজু ভেঙে যায়। ফেকাহর কিতাবে নির্ধারিত অজু ভঙ্গের কারণ ছাড়া অন্য কোনো কারণেই অজু ভাঙে না। অজু ভঙ্গের যে সাতটি কারণ রয়েছে সতর খুলে যাওয়া বা হাঁটুর উপরে কাপড় উঠার কারণটি নেই।
অজু ভঙ্গের কারণ সাতটি হলো, এক. প্রস্রাব-পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে অজু ভেঙে যাবে। দুই. শরীর থেকে রক্ত, পুঁজ বা পানি ইত্যাদি বের হয়ে গড়িয়ে গেলে।
তিন. মুখভরে বমি করলে অজু ভেঙে যাবে। মুখ ভরে বমি করার অর্থ হল এত পরিমাণ বমি আসা যে মুখে সেটা আটকিয়ে রাখা কষ্টকর হয়। চার. থুথুতে রক্তের পরিমাণ যদি থুথুর সমপরিমাণ বা থুথু থেকে বেশি হয় তাহলে অজু ভেঙে যাবে। পাচ. বেহুশ, পাগল, অজ্ঞান বা অচেতন হলে। ছয়. চিত বা কাত বা উপুড় হয়ে ঘুমালে অজু ভেঙে যাবে। এভাবে নিতম্বের একপার্শ্বে ভর করে ঘুমালেও অজু ভেঙে যাবে।
সাত. নামাজের মধ্য এরকম শব্দ করে হাসা যে পাশে কেউ থাকলে সে শুনতে পাবে এরকম শব্দ করে হাসলেও অজু ভেঙে যাবে। এই হল অজু ভাঙার প্রধান ও মৌলিক কারণসমূহ। উপর্যুক্ত সাতটি কারনের মাঝে হাঁটুর উপরে কাপড় উঠে যাওয়াটি নেই। সূত্র : আল কাউসার

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে