বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কয়েন তুমি কার

news-image

এক-দুই ও পাঁচ টাকার ধাতব মুদ্রা (কয়েন) নিয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। রাষ্ট্রীয়ভাবে এসব কয়েন অচল না হলেও সরকারি-বেসরকারি কোনো ব্যাংকই তা নিচ্ছে না। অলিখিতভাবে ব্যাংকগুলোতে নিষিদ্ধ হয়ে পড়ায় কোটি কোটি টাকার মুদ্রা অলস পড়ে থাকছে ছোট-বড় ব্যবসায়ীদের কাছে। এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। এদিকে হাটে-বাজারে দোকানিরাও কেনাবেচায় কয়েন নিতে অনীহা দেখানোয় বিপাকে রয়েছেন সাধারণ মানুষ।


ব্যাংক শাখা ধাতব মুদ্রা, কম মূল্যমান ও ছেঁড়া-কাটা নোট না নেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকে আগেও বিভিন্ন অভিযোগ এসেছে। ব্যাংকগুলোকে সতর্ক করা হলেও বেশিরভাগ শাখা তা মানছে না। সর্বশেষ গত ৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোকে দেওয়া এক নির্দেশনায় বলা হয়, ধাতব মুদ্রা, নিম্ন মূল্যমানের নোট ও ছেঁড়া-ফাটা নোট বিনিময়ের ক্ষেত্রে জনসাধারণ বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন বলে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ আসছে। এ ধরনের কার্যক্রম তাদের স্বাভাবিক অর্থনৈতিক লেনদেনে বিঘ্ন সৃষ্টি করছে। এমন প্রেক্ষাপটে এসব মুদ্রা না নিলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা  বলেন, যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা বা নোট না নেওয়ার সুযোগ ব্যাংকের নেই। জনসাধারণও এ ধরনের মুদ্রা নিতে বাধ্য। তবে এক, দুই ও পাঁচ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা ও কিছু ক্ষেত্রে এসব মানের নোট কিছু ব্যাংক না নেওয়ার অভিযোগ তারাও পাচ্ছেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংককে ডেকে বা টেলিফোনে সতর্ক করা হচ্ছে। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এ বিষয়ে অবহিত করা হচ্ছে। এরপরও কোনো ব্যাংক না নিলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে প্রতিবেদন পাঠিয়েছেন  নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি মো. ইব্রাহীম খলিল, গৌরীপুর (ময়মনসিংহ)
প্রতিনিধি মো. হুমায়ুন কবির, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং বাঘা (রাজশাহী) প্রতিনিধি আবদুল লতিফ মিঞা।


দোহার-নবাবগঞ্জ :ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলাতে ১, ২ ও ৫ টাকার ধাতব কয়েন নিচ্ছেন না দোকানিরা। এ উপজেলায় ব্যাংকের স্থানীয় শাখাগুলোতেও কয়েন লেনদেনে দেখা গেছে অনীহা। ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে আনন্দবশত মাটির ব্যাংকে পয়সা জমানো শিশুরাও। গত মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা সদর, বাগমারা বাজার, সাদাপুর বাজার, বান্দুরা বাজারসহ দুই উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, কোনো দোকানিই একাধিক টাকার কয়েন নিচ্ছেন না। কয়েন না নেওয়ার বিষয়ে এসব দোকানির কাছে জানতে চাইলে, উল্টো তাদের অভিযোগ, কোনো ব্যাংক কিংবা খাদ্যপণ্য কোম্পানির বিক্রয় প্রতিনিধিরাও কয়েন নেন না। এতে লোকসান গুনতে হচ্ছে তাদের।


নবাবগঞ্জ উপজেলার ব্যবসায়ী মো. বাচ্চু মোল্লা ও দোহার উপজেলার জয়পাড়া বাজারের পাইকারি ব্যবসায়ী মো. কাশেম জানান, ছোট বা খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে ১০০ বা ২০০ টাকার সমপরিমাণ কয়েন না নিলে কেউ মালাপত্র নিতে চান না। কিন্তু সেগুলো ব্যাংক বা কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা নেন না। হাজার হাজার টাকার কয়েন জমা পড়ে আছে। অন্যদিকে কয়েন চলছে না গুজবে মাটির ব্যাংকে (ঘট) জমানো মুদ্রা নিয়ে বিপাকে পড়েছেন শিশু-কিশোর, ছাত্র/ছাত্রী ও গৃহবধূরা। নবাবগঞ্জ উপজেলার স্কুলছাত্রী সামিমা কাজী জানায়, তার মাটির ব্যাংকে প্রায় ২ হাজার টাকার কয়েন জমেছে। সেগুলো এখন কেউ নিতে চায় না। ভিক্ষুকরাও এগুলো নেয় না।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান