,

আজ হাবিব ও সুনিধি এক মঞ্চে

news-image

আজ এক মঞ্চে গাইবেন বাংলাদেশ ও ভারতের দুই তারকা কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ ও সুনিধি চৌহান। 'উইন্টার ব্লাস্ট ২০১৫ ঢাকা' শিরোনামে আয়োজিত এ কনসার্টে তাদের পাশাপাশি গাইবেন ইন্ডিয়ান আউডল সিজন-৫ এর আলোচিত কণ্ঠশিল্পী রাকেশ মাইনি। এ উপলক্ষে গতকাল বিকেলে রাজধানীর এক অভিজাত রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এদিন আয়োজকরা জানান, বাংলাদেশ ও ভারতীয় সঙ্গীতের জনপ্রিয় একটি ধারা উপস্থাপনার লক্ষ্যে এই আয়োজন। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে এটি অনুষ্ঠিত হবে। আজ সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত শিল্পীরা তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এ সঙ্গীত রজনীর আয়োজনে রয়েছে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ও ইনসেপশন মিডিয়া। 


হাবিব ওয়াহিদ বলেন, 'ভিন্ন দুই দেশের শিল্পীরা একমঞ্চে গাইবেন বিষয়টি সত্যিই চমকপ্রদ। আমি গানে গানে নিজ দেশের প্রতিনিধিত্ব করব। অনুষ্ঠানে জনপ্রিয় গানগুলোর পাশাপাশি আমার নতুন বেশ কিছু গান পরিবেশনের ইচ্ছা আছে। আশা করছি, এ আয়োজন দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।' সুনিধি চৌহান জানিয়েছেন, বাংলাদেশের শ্রোতারা সঙ্গীতপূজারি। বাংলা গানের পাশাপাশি অন্যান্য ভাষার গানের প্রতিও তাদের আগ্রহের কমতি নেই। সে কারণে বাংলাদেশ সফর সব সময়ই তার কাছে আনন্দদায়ক। এর আগেও গানে গানে এ দেশের দর্শক-শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন তিনি। এবার সফরেও তার ব্যতিক্রম হবে না বলে তিনি মনে করেন। 


হাবিব সম্প্রতি ক্লাব ভ্যানকুভার আয়োজিত কয়েকটি কনসার্টে অংশ নেওয়ার পর কানাডা থেকে দেশে ফিরেছেন। এরই মধ্যে তিনি নতুন একটি গানের মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন। ব্যস্ত আছেন নতুন গানের সঙ্গীতায়োজন নিয়ে। অন্যদিকে সুনিধি ব্যস্ত আছেন বলিউডে প্লেব্যাক ও বিভিন্ন স্টেজ শো নিয়ে। গত ১৬ এপ্রিল ঢাকায় সর্বশেষ কনসার্ট করেছিলেন সুনিধি চৌহান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে