,

‘পৌর নির্বাচনে মন্ত্রী-এমপি প্রচার চালাতে পারবেন’

news-image

নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, পৌরসভার মতো স্থানীয় সরকার নির্বাচনে যাতে মন্ত্রী-এমপিরাও যাতে প্রচার চালাতে পারেন সেভাবে নির্বাচনী আচরণ বিধি প্রস্তুত করা হচ্ছে। তবে তারা সরকারি সুবিধা নিয়ে প্রচার কাজে অংশ নিতে পারবেন না। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।


নির্বাচন কমিশনার বলেন, যেহেতু স্থানীয় সরকার দলীয়ভাবেই হবে তাই প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী বা তাদের সমমর্যাদার কোনো ব্যক্তি, সংসদ সদস্য এবং সিটি করপোরেশনের মেয়ররাও এই নির্বাচনে প্রচার চালাতে পারবেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনে যেভাবে তারা প্রচার কাজে অংশ নেন, স্থানীয় নির্বাচনেও একই ব্যবস্থা রাখা হয়েছে। নির্বাচনী বিধানে নতুন কিছু যোগ করা হয়নি। শাহ নেওয়াজ বলেন, প্রথমে দলগুলো তাদের প্রার্থীদের একাধিক প্রার্থীর মনোনয়নপত্র জমা দেবে। প্রার্থিতা প্রত্যাহারের আগে বলে দেবে, কে তাদের প্রার্থী। এতে বাকিদের প্রার্থিতা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, পৌরসভা নির্বাচন আগামী ডিসেম্বরের শেষের দিকে করার চিন্তা করা হচ্ছে।  আগামী সপ্তাহে নির্বাচন বিধি ভেটিং হয়ে আসলে তফসিল ঘোষণার জন্য আলোচনায় বসবো। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা