কাল থেকে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা শুরু
আমাদের ব্রাহ্মণবাড়িয়া নভেম্বর ৬, ২০১৫
আগামীকাল শনিবার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭ নভেম্বর সারাদেশের ৪৭৩ টি কলেজের ১৮৪টি কেন্দ্রে দুই লাখ ৩৬ হাজার ৩২৩ জন পরীক্ষার্থী এতে অংশ নেবেন। প্রতিটি পরীক্ষা দুপুর ২ টায় শুরু হবে।