,

আজকের লড়াইটা আলিশা ও প্রিয়ন্তি পরী’র

news-image

আজ শুক্রবার মুক্তি পাচ্ছে আলিশা অভিনীত ‘অন্তরঙ্গ’ এবং প্রিয়ন্তি পরী অভিনীত ‘চুপি চুপি প্রেম’ নামের দুটি ভিন্ন চলচ্চিত্র। নিজেদের সিনেমা নিয়ে প্রচারণায় ব্যস্ত এই দুই নায়িকা।। প্রেক্ষাগৃহের তালিকায় এগিয়ে রয়েছেন প্রিয়ন্তি পরী। মোস্তফিজুর রহমান মানিক পরিচালিত ‘চুপি চুপি প্রেম’ মুক্তি পাচ্ছে ৭৫টি প্রেক্ষাগৃহে। সাইমন-প্রিয়ন্তী ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন শিমুল খান, রেহানা জলি, অঞ্জলী, সূর্যরাজ, শানসহ অনেকে।

চাষী নজরুল ইসলাম পরিচালিত সর্বশেষ সিনেমা ‘অন্তরঙ্গ’। ফলে সিনেমাটি নিয়ে ভিন্ন রকম আকর্ষণ তৈরি হয়েছে সিনেমা পাড়ায়। এ সিনেমার মাধ্যমে প্রথম বড়পর্দায় অভিষেক হচ্ছে মডেল, অভিনেত্রী আলিশা প্রধানের। । এছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, অরুণা বিশ্বাসসহ আরো অনেকে। সারাদেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘অন্তরঙ্গ’। এই দুই ছবিকে কেন্দ্র করে ইতোমধ্যে বেশ আলোচনা শুরু হয়ে গেছে। কে কাকে ছাড়িয়ে যায় এটা নিয়েও কম আলোচনায় নেই ঢালিপাড়া

 

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী