,

ফের জোট বাঁধছে স্পাইস গার্লস

news-image

ফিরছে স্পাইস গার্লস। ১৯৯৪ সালে ইংল‍্যান্ডে তৈরি হয়েছিল এই দলটি, ছিলেন ভিক্টোরিয়া বেক‍হ‍্যাম। বিশ্বজোড়া খ‍্যাতিও জুটেছিল। প্রথম অ‍্যালবামের ৩ কোটি কপি পৃথিবী জুড়ে বিক্রি হয়েছিল। সিনেমা থেকে তথ‍্যচিত্র, কিছুই বাকি ছিল না। তবু অজানা কোনও কারণে ২০১২ সালের পর থেকে আর মঞ্চে দেখা যায় নি তাঁদের। তবে ২০০৭ সালের মতই, এবারেও নতুন করে পপ সঙ্গীতের আসরে ফের নামার কথা ভাবছে পৃথিবীর জনপ্রীয়তম মহিলা দল। দলের সদ‍স‍্য মেলানি সি তেমনটাই জানালেন। সত্যিই তাঁরা নাকি ভাবছেন মঞ্চে ফেরার কথা। দলের বাকি সদস‍্যদের সঙ্গে প্রাথমিক কথাও হয়েছে। কামব‍্যাক শো এর জন‍্য দলের পছন্দ লন্ডনের হাইড পার্ক। কয়েকদিন আগেই টেইলর সুইফটের একটি শো দেখতে গিয়েছিলেন মেলানি। ভিড়ে ঠাসা গানের আসর দেখেই মাথায় আসে মঞ্চে ফেরার কথা। বয়স বেড়েছে, কিন্তু মেলানির আশা, এখনও মঞ্চের রঙ বদলানোর ক্ষমতা আছে তাঁদের। তবে ফেব্রুয়ারির ব্রিট অ‍্যাওয়ার্ড খুব কাছে এসে পড়ায়, সেখানে মঞ্চে নামা সম্ভব নয়। প্রস্তুতি নিয়ে, হাইড পার্কেই ‘কামব‍্যাক শো’ আয়োজনে হয়ত মন দিতে চাইছেন তাঁরা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা