,

দীপিকাকে নিয়ে দুই রণবীরের টানাটানি

news-image

রণবীর কাপুর নয়! বরং তাঁর সঙ্গেই দীপিকাকে সব চেয়ে 'হট' দেখতে লাগে! সম্প্রতি এ কথা বলে দুজনের সম্পর্কের জল্পনাকে আরও উসকে দিলেন রণবীর সিং! তা, বাজিরাও কি তাঁর মস্তানির সঙ্গে রণবীর কাপুরের নাম জুড়ে তামাশাটা একদমই সহ্য করতে পারছেন না? নইলে খামোখা তিনি এ রকম মন্তব্য করতে গেলেন কেন? রণবীর সিংকে আসলে খুঁচিয়েছেন করণ জোহর! এর আগে দীপিকার মুখ দিয়ে তিনি বের করার চেষ্টা করেছিলেন কোন রণবীরকে বেশি পছন্দ নায়িকার! দীপিকা সেই প্রশ্ন এড়িয়ে গেলে করণ এবার ধরলেন রণবীর সিংকে! আর, প্রশ্ন করতেই সপাট জবাব এলো রুপালি পর্দার বাজিরাওয়ের নপাওক্ষ থেকে! অফ কোর্স, আমার সঙ্গেই দীপিকাকে দেখতে সব চেয়ে হট লাগে! এটা আবার একটা জিজ্ঞেস করবার মতো বিষয় হলো না কি? পাল্টা প্রশ্নও ছুড়ে দিচ্ছেন নায়ক।dipike

তবে, এখানেই শেষ নয়। যা দেখা যাচ্ছে, রণবীর কাপুর আর দীপিকা পাড়ুকোনকে নিয়ে কোনো প্রশ্ন করলেই সরাসরি মুখ খুলছেন 'ব্লেজিং বাজিরাও'!

আরও কী বলেছেন তিনি এ বিষয়ে? তাঁর কাছে এও জানতে চাওয়া হয়েছিল, রণবীর কাপুর আর দীপিকা পাড়ুকোনের জুটিই কি বলিউডের শাহরুখ-কাজলের কিংবদন্তি জুটির জায়গাটা দখল করতে চলেছে? বাজে প্রশ্ন! শাহরুখ শাহরুখের মতো, কাজল কাজলের মতো! আবার, রণবীর কাপুর আর দীপিকা রয়েছেন যে যার নিজের জায়গায়! কোনো তুলনাই হয় না দুই জুটির মধ্যে, বলছেন রণবীর সিং!

 

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী