,

ফেইসবুকে প্রতিদিন ঢুঁ মারেন শত কোটি ব্যবহারকারী

news-image

নিয়মিত ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে প্রায় ১৫৫ কোটি। এর মধ্যে প্রতিদিন সাইটটিতে ঢুঁ মারেন ১০০ কোটিরও বেশি ব্যবহারকারী। গত বছরের তুলনায় এ সংখ্যা প্রায় ১৭ শতাংশ বেশি। আর এ কারণে গত প্রান্তিকের তুলনায় আয়ও বেড়েছে প্রায় ১১ শতাংশ। জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

জাকারবার্গের এ ঘোষণার পর ফেইসবুকের প্রতিটি শেয়ারের দাম ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বকালের রেকর্ড ছুঁয়েছে। বুধবার ফেইসবুকের প্রতিটি শেয়ারের মূল্য ছিল ১০৯.৩৪ ডলার। জাকারবার্গের তথ্যমতে, ভিডিও বিনিময়ের সাইটের আদলে সাইটটিতে ভিডিও দেখার পরিমাণও বেড়েছে। প্রতিদিন প্রায় ৮০০ কোটি ভিডিও দেখা হয় সাইটটিতে।

শুধু ফেইসবুক নয়, ব্যবহারকারী বেড়েছে প্রতিষ্ঠানটির মালিকানাধীন 'হোয়াটসঅ্যাপ' ও 'ইনস্টাগ্রাম'-এর। প্রতি মাসে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে প্রায় ৯০ ও ৪০ কোটি।

সূত্র : ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ