,

খেলা দেখতে ভালো লাগে না নেইমারের

news-image

নেইমার খেলতে পছন্দ করেন। খেলা দেখতে পছন্দ করেন না। ব্রাজিলের এই বিস্ময় ফুটবলার বলেছেন, খেলা দেখাতে তার অনিহা। তবে নু ক্যাম্পে যে ক্যারিয়ারটাকে খুব উপভোগ করছেন তা বলতে ভুল হয়নি তার। শেষ ছয় ম্যাচে আট গোল করেছেন নেইমার। লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের পয়েন্ট সমান। লিওনেল মেসির অনুপস্থিতিতে বার্সাকে পয়েন্ট টেবিলের শীর্ষে রাখায় নেইমারের বড় ভূমিকা। আন্তর্জাতিক বিরতির পর রিয়াল ও বার্সেলোনা এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হবে। আর নেইমার বলেছেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে করা তার প্রথম গোল ক্যারিয়ারের অন্যতম আনন্দময় মুহূর্ত।

"ওটা ছিল অসাধারণ মুহূর্ত। আমি সবসময় এরকম মুহূর্তের স্বপ্ন দেখেছি। এটা ছিল আমার জীবনের অন্যতম এক সুখের দিন।" নেইমার এল ক্ল্যাসিকোকে দেখেন আলাদাভাবে। বলেছেন, "ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচের সাথে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ম্যাচের খুব মিল। এটা খুব কঠিন ম্যাচ হয়।"

বার্সেলোনায় কাটছে তার তৃতীয় বছর। আর এটিকে কাতালানদের সাথে তার সেরা বছর বলছেন নেইমার। তার ভাষায়, "এটা আমার সেরা বছর। যেভাবে খেলতে চাইছি সেভাবে খেলতে পারছি। আমার প্রথম বছর ছিল শেখার, দ্বিতীয় বছর ছিল ভালো। বার্সেলোনা ও খেলোয়াড়রা যেভাবে খেলে তা আমার খুব পছন্দ। আমি তাদের সাথে মানিয়ে নিয়েছি।"

এর সাথে নেইমার যোগ করেন, "জানি না আমরা (নেইমার, সুয়ারেস, মেসি) সেরা কি না। তবে আমরা অসাধারণ খেলোয়াড়। আশা করি আমরা আমাদের সেরা ফর্ম অনেক বছর ধরে রাখতে পারবো।" 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা