,

নেদারল্যান্ডস থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

news-image

তিন দিনের সফর শেষে নেদারল্যান্ডস ছেড়ে স্বদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে মঙ্গলবার এই সফরে যান তিনি। সফরে ইউরোপের দেশটির সঙ্গে চারটি চুক্তি সই হয়েছে বাংলাদেশের। 
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ২০ মিনিট) আমস্টার্ডামের শিফল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন শেখ হাসিনা। ইতিহাদ এয়ারলাইন্সের ফ্লাইটটিতে আবুধাবিতে নামবেন বাংলাদেশের সরকার প্রধান। সেখানে পাঁচ ঘণ্টা যাত্রাবিরতির পর বিমান বাংলাদেশের একটি নিয়মিত ফ্লাইটে শুক্রবার সন্ধ্যায় দেশে পৌঁছাবেন তিনি।
 
হেগের যে হোটেলে প্রধানমন্ত্রী অবস্থান করেন, রওনা হওয়ার আগে সেখানে প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়। শিফল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল এবং বাংলাদেশে ডাচ রাষ্ট্রদূত লিওনি মার্গারেট কিউলেনেরো। 

এ জাতীয় আরও খবর

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী

আজ পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

১ এপ্রিল থেকে জাপানে কর্মী নিয়োগ শুরু