,

তাবেলা হত্যা: বিএনপি নেতা কাইয়ুমের ভাই মতিন আটক

news-image

ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যায় জড়িত সন্দেহে ঢাকার বিএনপি নেতা সাবেক কমিশনার কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনকে আটক করা হয়েছে। বুধবার রাত ১টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে আটক করে। এরআগে সিজার হত্যার ঘটনায় আরো ৪ জনকে আটক করে ডিবি পুলিশ। এদের মধ্যে ভাগ্নে রাসেলকে জিজ্ঞাসাবাদ শেষে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মতিনকে আটক করা হয়। এ তথ্য জানিয়েছেন ডিএমপি মিডিয়া সেন্টারের উপ পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলাম।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপুর্ব হাসান জানান, আগে থেকে সংবাদ পেয়ে ঢাকার ডিবি পুলিশের একটি দল বেনাপোলে অবস্থান করছিল। রাত ১টার দিকে বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে মতিনকে আটক করে ঢাকার উদ্দেশে নিয়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী