,

তথ্য যাচাইয়ে ইসির সঙ্গে মোবাইল অপারেটরদের চুক্তি

news-image

মোবাইল ফোনের সিমকার্ড নিবন্ধনের আবেদনপত্রে গ্রাহকদের দেওয়া তথ্য যাচাইয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে চুক্তি করেছে দেশের ছয়টি মোবাইল ফোন অপরারেটর কোম্পানি। মঙ্গলবার আগারগাঁওয়ে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে এ চুক্তি সই হয় বলে জানান ইসি'র পরিচালক (জনসংযোগ) এম আসাদুজ্জামান।


চুক্তি অনুযায়ী কোম্পানিগুলো নির্বাচন কমিশনের কাছে সংরক্ষিত জাতীয় তথ্য ভাণ্ডার থেকে তথ্য যাচাইয়ের সুযোগ পাবে। তথ্য ভান্ডারে ৯ কোটিরও বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য সংরক্ষিত থাকলেও নাগরিকদের কাছে প্রায় ১৩ কোটি সিমকার্ড রয়েছে। গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, সিটিসেল ও রাষ্ট্রায়াত্ত্ব অপারেটর টেলিটক গ্রাহকদের দেওয়া তথ্যে সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্য মিলিয়ে নিবন্ধনপ্রক্রিয়া চূড়ান্ত করবে। জানা যায়, অপরাধমূলক কর্মকাণ্ডে ভুয়া পরিচয়ে অথবা নিবন্ধন না করে কেনা সিম ব্যবহারের অভিযোগ বেড়ে যাওয়ায় তথ্য যাচাই ও সিম পুনঃনিবন্ধনের উদ্যোগ নেয় সরকার। এর ধারাবাহিকতায় নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডার ব্যবহারের অনুমিত চায় মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। এজন্য অবশ্য ইসিকে নির্ধারিত চার্জ ও ফি দেবে প্রতিটি কোম্পানি। ইসিকে এককালীন পাঁচ লাখ টাকা চার্জ ছাড়াও প্রতিটি তথ্য যাচাইয়ের জন্য মোবাইল কোম্পানিগুলো ২ টাকা করে ফি দেবে। এর আগে কেন্দ্রীয় ব্যাংক, এনবিআর, পাসপোর্ট অধিদপ্তর ছাড়াও বেসরকারি দুটি ব্যাংক অনলাইনে এনআইডি ভেরিফিকেশন সার্ভিস নিতে ইসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা