বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ জার্সিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

news-image

প্রবাসীদের নানাবিদ সমস্যা নিয়ে নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আটলান্টিক সিটির একটি রেস্তরাঁয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক সময়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক প্রবাসী বাংলাদেশিদের বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, ডাকাতি, তাদের উপর শারীরিক নির্যাতনের কারণে স্থানীয় প্রবাসীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রবাসী বাংলাদেশিদের ভয়-ভীতি দুর করে তাদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।এই মতবিনিময় সভায় আটলান্টিক সিটি মেয়র ডন গার্ডিয়ান, আটলান্টিক সিটির পুলিশ প্রধান হেনরী এম হোয়াইট, জুনিয়র, ডেপুটি পুলিশ প্রধান, পুলিশ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন। তাছাড়া এসেম্বলিম্যান, আটলান্টিক সিটি কাউন্সিলের কাউন্সেলর, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ সহ কমিউনিটির গণ্যমাণ্য ব্যক্তিরাও এই সভায় উপস্থিত ছিলেন।
কমিউনিটি অ্যাকটিভিষ্ট সোহেল আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় সম্প্রতি নিজ বাসায় দুর্বৃত্তদের হামলায় আহত কবির আহমদ, ক্যাবি চালক সাখাওয়াত হোসেন তাদের দুঃসহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তাছাড়া কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে সৈয়দ মো. কাউছার, জহিরুল ইসলাম বাবুল, আবদুর রফিক, ফারুক হোসাইন, আজিজুল ইসলাম ফেরদৌস প্রমুখ বক্তব্য রাখেন।পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ প্রধান, ডেপুটি পুলিশ প্রধান, পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সহ পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশী বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার ও কায়সার আহমদ বক্তব্য রাখেন। আটলান্টিক সিটি কাউন্সিলের কাউন্সিলর রেজোয়ান মালিকও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় কমিউনিটি নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় পুলিশের টহল বাড়ানো,ক্রাইম জোনে পুলিশের ছদ্মবেশী নজরদারি জোরদার করা, প্রতিবেশীদের নিয়ে ভিজিলেন্স টিম গঠন সহ বিভিন্ন দাবী-দাওয়ার কথা বলেন।প্রত্যুত্তরে পুলিশ প্রধান তাঁর বক্তব্যে অপরাধীদের গ্রেপ্তারসহ তাঁর প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা সভায় তুলে ধরেন।তাছাড়া কমিউনিটি নেতৃবৃন্দের বিভিন্ন সুপারিশ তিনি পর্যায়ক্রমে বাস্তবায়নেরও আশ্বাস দেন। মতবিনিময় সভায় আটলান্টিক সিটি পুলিশ প্রশাসনের পক্ষে উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের মাঝে দুর্বৃত্তদের দ্বারা সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিভিন্ন ধরনের উপদেশ ও পরামর্শ সম্বলিত নির্দেশিকা বিতরণ করা হয়।


সমাপনী বক্তব্যে আটলান্টিক সিটি মেয়র ডন গার্ডিয়ান মতবিনিময় সভায় উপস্থিত সন্ত্রস্ত বাংলাদেশী কমিউনিটির লোকজনকে এই বলে আশ্বস্ত করেন যে, তিনি বর্তমান পরিস্থিতির উপর গভীর দৃষ্টি নিবদ্ধ রেখেছেন এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। বাংলাদেশ কমিউনিটিতে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের অনাকাংখিত ঘটনার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তিনি কার্যকর ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন। আটলান্টিক সিটি মেয়রের চীফ অব স্টাফ ক্রিস ফিলেসিও এই মতবিনিময় সভার সমন্বয় সাধন করেন। মতবিনিময় সভায় আটলান্টিক সিটি মেয়র ও পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের বক্তব্যে প্রবাসী বাংলাদেশীদের মন থেকে শংকা ও ভীতি কিছুটা দূর হয়েছে বলে উপস্থিত সুধীমহল মনে করেন।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে