,

রাশিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার কারণ ‘বাইরের আঘাত’

news-image

মিশরের সিনাইয়ে যাত্রীবাহী রুশ বিমান বিধ্বস্ত হওয়ার কারণ নিয়ে মুখ খুলেছে খোদ ঐ বিমান কোম্পানি। মস্কোতে এক সংবাদ সম্মেলনে রুশ কোম্পানি মেট্রোজেটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিমানের যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, বাইরের কোনো বস্তুর সাথে সংঘর্ষ ছাড়া এই দুর্ঘটনা সম্ভব নয়। একই কারণে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি পাইলট। বিমানটি ভূপাতিত করার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস) বিবৃতি দেয়ার পর মিশর সরকারের পক্ষ থেকে সাড়ে নয় কিলোমিটার উচ্চতা থেকে জঙ্গিদের দ্বারা বিমান ভূপাতিত করার সম্ভাবনা নাকচ করে দেয়া হয়েছিল।m

তবে রুশ সরকারের একজন মুখপাত্র বলেছেন, এই দুর্ঘটনা নিয়ে মনগড়া কিছু তারা ধারণা করতে চান না, তবে কোনো সম্ভাবনাই রাশিয়া নাকচ করছে না। শনিবার শারম-আল শেখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গগামী বিমানটি বিধ্বস্ত হবার পর থেকে চারটি সম্ভাবনার কথা বলা হচ্ছিল। কারিগরি ক্রুটি, পাইলটের ত্রুটি, ক্ষেপণাস্ত্রের আঘাত, বা প্লেনের ভেতরে কোন বোমা বিস্ফোরণ এগুলোর যেকোনো একটি ।
 
তবে রুশ কর্মকর্তারা বলছিলেন যে, ৩১ হাজার ফুট উচ্চতায় উড়তে থাকা বিমানটিতে কোন ক্ষেপণাস্ত্র বা গোলার আঘাত লাগার কথা নয়। পাইলটের কোন সমস্যা হয়েছিল কিনা বা কোন যান্ত্রিক ত্রুটি ঘটেছিল কিনা তাও নিশ্চিত করা যায় নি। তবে দু’দিনের মাথায় এখন বলা হচ্ছে যে এটা হয়তো নিছক দুর্ঘটনা নয়। ২২৪ জন আরোহী নিয়ে বিধ্বস্ত বিমানটির ১৪০জনের মৃতদেহ ইতিমধ্যে সেন্ট পিটার্সবার্গে পাঠানো হয়েছে।  সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে